| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ভক্তদের জন্য দারুন সুখবর দিলেন সাকিব আল হাসান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২২ ২৩:২৫:১৯
এবার ভক্তদের জন্য দারুন সুখবর দিলেন সাকিব আল হাসান

ঢাকার বনানীতে সাংবাদিক সম্মেলন ডেকে নিজের স্বর্ণের কোম্পানি এবং প্রোডাক্ট উন্মোচন করেছেন সাকিব এবং তার অংশীদারীরা। রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ লিমিটেডের অধীনে কিউরিয়াসের (QRIUS) আউটলেটে নিজেদের স্বর্ণের বার এবং অন্যান্য প্রোডাক্ট আনতে যাচ্ছে কোম্পানিটি।

সবাই যাতে চাইলে স্বর্ণ কিনতে পারে, সেই উদ্যোগ নিয়েছে সাকিবের কোম্পানি। তারা ১ গ্রাম থেকে শুরু করে ১০০ গ্রামের স্বর্ণ কেনার সুযোগ রাখছে সকলের জন্য। যার ফলে কেউ চাইলে ১ সাড়ে ছয় হাজারের কিছু বেশি টাকা দিয়ে স্বর্ণ কিনতে পারবেন।

এদিন নিজেদের প্রোডাক্ট উন্মোচনের পর সাংবাদিকদের প্রশ্নোত্তরে অংশ নেন সাকিব। জানিয়েছেন, ২০০৬ সালে প্রথমবারের মতো স্বর্ণের বারের সঙ্গে পরিচিত হয়েছিলেন তিনি।

সাকিব বলেন, ‘২০০৬ এর মে-জুনে (আসলে জুলাই) জিম্বাবুয়ে সফরে যাচ্ছিলাম। তার আগে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে সেখানে যাই। তখন শারজাহর সিটি সেন্টারে যাই। সেখানে প্রথম গোল্ড বার দেখি। নিজে গোল্ডবার না কিনলেও গিফট পেয়েছি।’

এদিন সাকিবের কাছে জানতে চাওয়া হয়, মানুষ কেন স্বর্ণ কিনবে এবং তার কোম্পানি থেকেই? এর উত্তরে সাকিব বলেন, ‘শেষ ১০০ বছরের রেকর্ড দেখেন, অন্য কিছুর দাম কমলেও স্বর্ণের দাম কমেনি। তাই টাকার নিরাপত্তার জন্য স্বর্ণ কিনতে পারে। আবার গিফট দেওয়ার জন্য নিতে পারে। আমাদের কোম্পানিতে সকল মানুষের সাধ্যের মধ্যে স্বর্ণ কিনতে পাওয়া যাবে।’

এদিন শ্রীলঙ্কা সিরিজ নিয়েও কথা বলেন সাকিব। এই ক্রিকেটার বলেন, ‘আমাদের প্রত্যাশা অবশ্যই ভালো করার। শ্রীলঙ্কা টেস্টে ভালো হলেও আমাদেরই ভালো করার সম্ভাবনা বেশি। দুই দেশই একই শক্তির বলা যায়। তবে আমরা আশা করছি সিরিজ আমরা জিততে পারবো।’

ক্রিকেটের বাইরে এত ব্যবসা সামলাতে অসুবিধা হয় কিনা, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আমার প্রথম প্রায়োরিটি ক্রিকেট। ক্রিকেটের বাইরে আমি যে ফ্রি সময় পাই, তখন এসব করি। আর আমার নিজের অফিস বা এসব করা লাগে না। আমি যোগ্য মানুষ দিয়ে সব পরিচালনা করি। বুদ্ধিমানরা তাই করে। আমি বিশ্বাস করি, আমি কিছুটা হলেও বুদ্ধিমান।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...