| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সিরিজ খেলতে বাংলাদেশে আসছেন যে ১৮ লঙ্কান ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২২ ১৮:০১:৫৫
সিরিজ খেলতে বাংলাদেশে আসছেন যে ১৮ লঙ্কান ক্রিকেটার

তবে এখনো দেশটির ক্রীড়ামন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে বোর্ড। শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি নিউজের বরাতে এমন তথ্য সামনে এসেছে।

টাইগার সিরিজে ইনজুরির জন্য বাংলাদেশ সফর থেকে বাদ পড়তে যাচ্ছেন পাথুম নিশাঙ্কা। ভারতের বিপক্ষে মোহালি টেস্টে পিঠে ব্যথার পর সেই চোট কাটিয়ে এখনো সেরে উঠতে পারেননি এই ওপেনার। নিশাঙ্কার জায়গায় ওপেনার হিসেবে অধিনায়ক দিমুথ করুণারত্নের সঙ্গে মাঠে নামবেন ওশাদা ফার্নান্দো।

নিশাঙ্কা ছাড়াও পেসার মোহাম্মদ সিরাজ, শিরান ফার্নান্দো, অফ স্পিনার লাকসিথা মানাসিংহে এবং জেফরি ভ্যান্ডারসে ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন।

এদিকে নির্বাচিত ১৮ জন ক্রিকেটারকে ২৫ থেকে ২৭ এপ্রিলের মধ্যে ট্রেনারের সামনে ফিটনেস পরীক্ষা দিতে হবে। ফিটনেস পরীক্ষায় কেউ ব্যর্থ হলে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সেই ক্রিকেটারের। সেক্ষেত্রে বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে কারো ভাগ্য খুলে যেতে পারে।

ডেইলি নিউজ আরও জানিয়েছে, শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়া চামিন্দা ভাস ব্যক্তিগত কারণে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। ফলে বাংলাদেশ সফরে দলের সঙ্গে ফাস্ট বোলিং কোচ হিসেবে আসবেন দার্শানা গামাগে।

কেবল বোলিং কোচ নয়, সম্পূর্ণ নতুন এক কোচিং প্যানেল নিয়ে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সদ্য নিযুক্ত হওয়া ক্রিস সিলভারউড আসবেন প্রধান কোচ হিসেবে। এছাড়াও বাংলাদেশের নাভিদ নেওয়াজ লঙ্কানদের কোচিং প্যানেলে সহকারী কোচ হিসেবে সফরে আসবেন।

৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। ২৩ মে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার টেস্ট দল (ক্রীড়া মন্ত্রীর অনুমোদনের অপেক্ষা):

দিমুথ করুণারত্মে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, কামিল মিশারা, রোশন সিলভা, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্মে, কাসুন রজথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রভীন জয়াবিক্রমে, লাসিথ এম্বুলদেনিয়া ও সুমিদা লক্ষণ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...