| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়াঃ ম্যাচ শুরুর আগেই মুস্তাফিজদের দিল্লি দলে নতুন দুঃসংবাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২২ ১৭:৫৫:৩২
এই মাত্র পাওয়াঃ ম্যাচ শুরুর আগেই মুস্তাফিজদের দিল্লি দলে নতুন দুঃসংবাদ

আজকের ম্যাচে দলটির প্রধান কোচ রিকি পন্টিংয়ের পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ককে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে দেখা যাবে না।

এই বিষয়টি নিশ্চিত করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাই প্রধান কোচকে ছাড়াই মাঠে নামতে হবে ঋষভ পান্তের দলের।

এনডিটিভিকে একটি সূত্র জানিয়েছে, পন্টিংয়ের পরিবারের সদস্যরা টিম হোটেলেই ছিলেন। এক সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পন্টিংসহ সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

এর আগে মিচেল মার্শসহ দলটির সংশ্লিষ্ট ৫জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্টও করোনায় আক্রান্ত হয়েছেন। মার্শ করোনায় আক্রান্ত হওয়ার পর পুরো দলকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।

আর মার্শকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। এর আগে ফিজিও ও সাপোর্ট স্টাফ আক্রান্ত হওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে দিল্লির খেলোয়াড়দের প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে নিষেধ করা হয়েছিল। এরপরও থামানো যায়নি করোনার সংক্রমণ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...