| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

“বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা তার আছে”- মাশরাফি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২২ ১২:০৮:১৮
“বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা তার আছে”- মাশরাফি

চলতি ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন আনামুল হক বিজয়। সেখানে এখনো পর্যন্ত ১২ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচেই করেছেন পঞ্চাশোর্ধ্ব। যার মধ্যে দুটি রয়েছে সেঞ্চুরি এবং ৭টি রয়েছে হাফ সেঞ্চুরি। ক্যারিয়ার সেরা ১৮৪ রানের ইনিংস এবারের মৌসুমে করেছেন আনামুল হক বিজয়।

এখন পর্যন্ত ব্যাট হাতে এই টুর্নামেন্টের ৮৭৮ রান সংগ্রহ করেছেন তিনি। তাইতো তার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন মাশরাফি বিন মুর্তজা। সেই সাথে এখনই জাতীয় দলের কথা চিন্তা না করে জাতীয় দলের আশেপাশে রাখার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল বিকেএসপিতে সংবাদমাধ্যমকে আনামুল হক বিজয় কে নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন,

“সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে ওর। ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে ওর সেঞ্চুরি আছে, ফিফটি আছে। অবশ্যই আরো আছে আমি মনে করি ওকে এখনি যত্নআত্তি করা উচিত। যদি কোনো সমস্যা থাকে সমাধান করা উচিত।”

সেই সাথে আনামুল হক বিজয়ের ব্যাটিংয়ে দারুণ প্রশংসা করেছেন মাশরাফি। এ সময় তিনি আরো বলেন, “টার্নিং উইকেট, স্লো উইকেট যেকোনো উইকেটে সে কিন্তু ডোমিনেট করে রান করেছে দিস ইজ এক্সপেকশনাল ব্যাটিং, আপনি যেকোনো লেভেল বলেন। আমাদের ঘরোয়া ক্রিকেট লেভেল কিন্তু বিশেষ করে ডিপিএল অনেক উঁচুমানের”।

“আমি মনে করি যে এখানে বিজয় যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, একটা দলকে যেভাবে টেনে এনেছে ৮০০‍+ রান করেছে। নিশ্চিতভাবে আমি মনে করি তাকে এখনি জাতীয় দলের আশে পাশে আনা উচিত এবং তাকে নিয়ে কাজ করা উচিত।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...