| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

IPL- এ সর্বোচ্চ ডাকের মালিক ভারতের জাতীয় দলের সেরা ওপেনার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২২ ১১:০৪:০৫
IPL- এ সর্বোচ্চ ডাকের মালিক ভারতের জাতীয় দলের সেরা ওপেনার

গতকাল রাতে ১৫ তম আসরের ৩৩ তম ম্যাচে মুকেশ চৌধুরীর করা ইনিংসের প্রথম বলটিই ছিল ইয়র্কার। সেই বলটি ভালোভাবেই ডিফেন্স করেন রোহিত। এরপর দ্বিতীয় বলে মিচেল স্যান্টনারের হাতে সহজ ক্যাচ তুলে দেন এই ওপেনার। আর তাতে রানের খাতা খুলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে।

চলতি আইপিএল শুরুর আগেই মোট ১৩ বার ডাক মেরেছিলেন রোহিত। তার সঙ্গে এবারের আসরের একটি যোগ হয়েছে। সবমিলিয়ে ১৪ বার ডাক মেরেছেন রোহিত। আর তাতেই আইপিএল ইতিহাসে সর্বোচ্চ ডাকের রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন মুম্বাইয়ের অধিনায়ক।

রোহিতের পর সমান ১৩ বার করে ডাক খাওয়ার রেকর্ড আছে বেশ কয়েকজন ক্রিকেটারের। লজ্জার এই তালিকায় আছেন অজিঙ্কা রাহানে, পার্থিব প্যাটেল, আম্বাতি রাইডু, মানদ্বীপ সিং, হরভজন সিং এবং পিয়ুশ চাওলার।

এদিকে রোহিতের এমন বিব্রতকর রেকর্ডের দিনে আরও একটি লজ্জাজনক রেকর্ড গড়েছেন মুম্বাইয়ের দুই ওপেনার।রোহিত আউট হওয়ার দুই বল পর দারুণ এক ইয়র্কারে মুম্বাইয়ের আরেক ওপেনার ইশান কিশানকে বোল্ট করেন মুকেশ।

রোহিতের মতো ইশানও এদিন সাজঘরে ফেরেন ডাক মেরে। মুম্বাইয়ের ইতিহাসে একই ম্যাচে দুই ওপেনারের ডাক মারার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০০৯ সালে ডেকান চার্জার্সের বিপক্ষে জোড়া ডাক মারেন লুক রঞ্চি ও জেপি ডুমিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...