| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লঙ্কান সিরিজে একাদশ থেকে বাদ পড়লো আরেক পেসার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২২ ১০:৫৭:২৮
লঙ্কান সিরিজে একাদশ থেকে বাদ পড়লো আরেক পেসার

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চোটের কারণে আর অংশ নেওয়া হবে না এবাদতের। গতকাল ২১ এপ্রিল, বৃহস্পতিবার রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ফিল্ডিং করার সময় হাতে চোট পান এবাদত। রূপগঞ্জ টাইগার্সের ইনিংসের ৪৯তম ওভারে বল করার সময় নাসুম আহমেদের একটি শট আটকানোর চেষ্টা করেন। সোজা ব্যাটে খেলা বল দ্রুতগতিতে শরীরের দিকে ধেয়ে আসলে হাত দিয়ে বল আটকাতে গিয়ে ব্যথা পান। এরপর মাঠ ছেড়ে চলে যেতে হয় এবাদতকে।

বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের তত্ত্বাবধানে আছেন। ডানহাতি এই পেসারের ডান হাতে দুই আঙুলের মাঝখানে ফাটল দেখা দিয়েছে। মেডিকেল টিম তাকে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। শ্রীলঙ্কা সিরিজের আগে এবাদত সুস্থ হয়ে উঠবেন কি না তা নিশ্চিত নয়।

চোটের কারণে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের শ্রীলঙ্কা সিরিজে অংশ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে এবাদতের চোটও বাড়াল দুশ্চিন্তা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বোলিং ইউনিট নজরকাড়া সাফল্য পেয়েছে। তাতে মূল অবদান ছিল তাসকিন, শরিফুল, এবাদতের। এবাদতের হাত ধরেই এ বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল টাইগাররা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...