| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ওভারের ব্যাটিং ঝড়ে রোহিতদের মুঠো থেকে জয় কেড়ে নিল ধোনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২২ ১০:৪৬:৩২
শেষ ওভারের ব্যাটিং ঝড়ে রোহিতদের মুঠো থেকে জয় কেড়ে নিল ধোনি

বেশিরভাগ ব্যাটসম্যান সংগ্রাম করলেন রান পেতে। মাঝারি পুঁজি নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স জাগাল খরা কাটানোর আশা। কিন্তু শেষ ওভারে তাদের মুঠো থেকে ফসকে গেল জয়।

ইনিংসের শেষের ঝড়ে চেন্নাই সুপার কিংসকে অসাধারণ এক জয় এনে দিলেন জাতীয় দলের সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি। আইপিএল ইতিহাসের সফল ও চলতি আসরের পয়েন্ট টেবিলের তলানির দুই দলের লড়াইয়ে বৃহস্পতিবার চেন্নাইয়ের জয় ৩ উইকেটে। ১৫৬ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ধোনির শেষ বলের বাউন্ডারিতে।

জয়ের জন্য শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৭ রান। জয়দেব উনাদকাটের প্রথম বলে ডোয়াইন প্রিটোরিয়াস এলবিডব্লিউ হয়ে গেলে কাজটা হয়ে যায় আরও কঠিন। দ্বিতীয় বলে ডোয়াইন ব্রাভো নিতে পারেন সিঙ্গেল।

৪ বলে চাই ১৬। এরপরই ধোনির ঝলক। তখনও পর্যন্ত তার রান ৯ বলে ১২। সেই ধোনি পরের দুই বলে উনাদকাটকে মারেন ছক্কা-চার। পঞ্চম বল ডিপ মিডউইকেটে পাঠিয়ে নেন ডাবল। শেষ বলে ৪ রানের সমীকরণে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মেরে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন সাবেক ভারতীয় অধিনায়ক।

১৩ বলে ৩ চার ও এক ছক্কায় অপরাজিত ২৮ রানের ইনিংসে ব্যবধান গড়ে দিলেন ধোনি। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই হারল নিজেদের প্রথম সাত ম্যাচেই!

(বিস্তারিত আসছে) আইপিএল ইতিহাসের সফল ও চলতি আসরের পয়েন্ট টেবিলের তলানির দুই দলের লড়াইয়ে বৃহস্পতিবার চেন্নাইয়ের জয় ৩ উইকেটে। ১৫৬ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ধোনির শেষ বলের বাউন্ডারিতে।

শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৭ রান। জয়দেব উনাদকাটের প্রথম বলে ডোয়াইন প্রিটোরিয়াস এলবিডব্লিউ হয়ে গেলে কাজটা হয়ে যায় আরও কঠিন। দ্বিতীয় বলে ডোয়াইন ব্রাভো নিতে পারেন সিঙ্গেল।

৪ বলে চাই ১৬। এরপরই ধোনির ঝলক। তখনও পর্যন্ত তার রান ৯ বলে ১২। সেই ধোনি পরের দুই বলে উনাদকাটকে মারেন ছক্কা-চার। পঞ্চম বল ডিপ মিডউইকেটে পাঠিয়ে নেন ডাবল। শেষ বলে ৪ রানের সমীকরণে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মেরে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন সাবেক ভারতীয় অধিনায়ক।

১৩ বলে ৩ চার ও এক ছক্কায় অপরাজিত ২৮ রানের ইনিংসে ব্যবধান গড়ে দিলেন ধোনি। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই হারল নিজেদের প্রথম সাত ম্যাচেই!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...