| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে নিয়ে মাশরাফির ভবিষ্যৎবানী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ২২:৪৪:৩৫
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে নিয়ে মাশরাফির ভবিষ্যৎবানী

ডিপিএলের এই আসর শেষেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। আগামী মাসের ৮ তারিখে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। পরে ১৫ থেকে শুরু হবে মাঠের লড়াই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। মিরপুরে দ্বিতীয়টি ২৩ মে থেকে।

তাই স্বাভাবিকভাবেই প্রিমিয়ার লিগের মাঝে চলে এলো শ্রীলঙ্কা সিরিজের প্রসঙ্গ। লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে লিগ খেলতে থাকা বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাফ জানিয়ে দিয়েছেন, এ সিরিজে টাইগাররাই ফেবারিট।

সাভারের বিকেএসপিতে রূপগঞ্জের রোমাঞ্চকর জয়ের পর সংবাদমাধ্যমে মাশরাফি বলেছেন, ‘আমরা যদি ঘরের মাঠে খেলি আমরা সবসময় আশাবাদী, ফরম্যাট যেটাই হোক না কেন। যখন ঘরে খেলা নিশ্চিতভাবে আমরাই ফেভারিট, যেকোনো দলের বিপক্ষে।’

তিনি আরও যোগ করেন, ‘হয়তো টেস্ট ক্রিকেটে বড় শক্তি যেমন ভারত-অস্ট্রেলিয়া এদের সাথে না। কিন্তু দেখেন আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, ভারতকে হারিয়েছি... শ্রীলঙ্কাকে কেনো নয়? বাংলাদেশে যখন খেলা হবে টেস্ট ক্রিকেট, আমি মনে করি সাপোর্টার থেকে শুরু করে ক্রিকেট বোর্ড বা আপনারা যারা মিডিয়াতে আছেন আমরা যারা সাবেক খেলোয়াড় বাইরে রয়েছি... সবাই আশাবাদী।’

দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচ হারের তিক্ত অভিজ্ঞতা ভুলে বাংলাদেশ এবার ভালো করবে বলে বিশ্বাস মাশরাফি, ‘আমরা দুইটা টেস্ট ম্যাচ হেরে এসেছি বাজেভাবে যা আশা করিনি। তার মানে এই না আমরা ভালো খেলবো না। আমার বিশ্বাস বাংলাদেশ ইতিবাচক পারফরম্যান্স করবে এবং জিতবে ইনশাআল্লাহ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...