| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইপিএলে রোহিতের অবিশ্বাস্য লজ্জার রেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ২২:২৪:২৮
আইপিএলে রোহিতের অবিশ্বাস্য লজ্জার রেকর্ড

এই ডাকের ফলে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ডাক বা হাঁস খাওয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চলতি আসরে নিজেদের সপ্তম ম্যাচে এ বিব্রতকর রেকর্ড হলো রোহিতের।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়েছেন রোহিত। চেন্নাইয়ের অখ্যাত পেসার মুকেশের ফুল লেন্থের ইনসুইং ডেলিভারিতে মিড অনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি।

এ নিয়ে আইপিএল ক্যারিয়ারে ১৪তম বার শূন্য রানে আউট হলেন রোহিত। আইপিএলে তার চেয়ে বেশি শূন্য নেই আর কারও। সমান ১৩ বার করে হাঁস খাওয়ার নজির রয়েছে অজিঙ্কা রাহানে, পার্থিব প্যাটেল, আম্বাতি রাইডু, মানদ্বীপ সিং, হরভজন সিং ও পিয়ুশ চাওলার।

রোহিত আউট হওয়ার দুই বল পর দারুণ এক আউটসুইং করা ইয়র্কার ডেলিভারিতে আরেক ওপেনার ইশান কিশানকে ফিরিয়ে দেন মুকেশ। সেই ডেলিভারি খেলতে গিয়ে নিজের হাঁটুর ওপরই পড়ে যান মুম্বাইয়ের এ তরুণ।

অধিনায়কের মতো ইশানও রানের খাতা খুলতে পারেননি। আইপিএলে একই ম্যাচে মুম্বাইয়ের দুই ওপেনারের শূন্য রানে আউট হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ২০০৯ সালের আসরে ডেকান চার্জার্সের বিপক্ষে শূন্য রানে আউট হন লুক রঞ্চি ও জেপি ডুমিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...