| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

স্টাম্প উড়ে গেলো হাওয়ায়, পিচে গড়াগড়ি খাচ্ছেন ব্যাটসম্যান, ভিডিও ভাইরাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ২২:০১:১৯
স্টাম্প উড়ে গেলো হাওয়ায়, পিচে গড়াগড়ি খাচ্ছেন ব্যাটসম্যান, ভিডিও ভাইরাল

সেই অর্থে পরিচিতই ছিল না ভারতীয় ক্রিকেটমহলে। তবে মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা বাঁ-হাতি পেসারের নাম বৃহস্পতিবারের পরে মুম্বই ইন্ডিয়ান্স কখনও ভুলবে না নিশ্চিত।

ভারতের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চেন্নাই-মুম্বইয়ের এই ম্যাচের প্রথম ওভারেই তিনি ফিরিয়ে দেন দুই ওপেনার রোহিত ও ইশান কিষাণকে। তবে ১৫.২৫ কোটির ইশানকে যে বলটিতে বোল্ড করেন মুকেশ, তা নিঃসন্দেহে চলতি আইপিএলের সেরা ডেলিভারি।

ম্যাচের দ্বিতীয় বলেই মুকেশ আউট করেন রোহিত শর্মাকে। খাতা খোলার আগেই স্যান্টনারের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন হিটম্যান। সেই ওভারেই পঞ্চম বলে ইশানকে বোল্ড করেন তিনি। ইশানও খাতা খুলতে পারেননি।

ইনিংসের তৃতীয় ওভারে পুনরায় বল করতে এসে ফের মুম্বই শিবিরে ধাক্কা দেন মুকেশ। এবার তিনি বেবি এবি ডেওয়াল্ড ব্রেভিসকে ধোনির দস্তানায় ধরা দিতে বাধ্য করেন। ব্রেভিস মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন। টানা ৩ ওভারের বোলিং স্পেলে মুকেশ ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...