ব্রেকিং নিউজঃ লঙ্কান সিরিজে অবশেষে শ্রীলঙ্কার অনুরোধ রাখল বিসিবি
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ১৯:৩৮:১৮
এই সিরিজে শ্রীলঙ্কার চাওয়ায় সেই সূচি পাল্টিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি)। করা হয় নতুন সুচি। নতুন সূচিতে দেখা গেছে, শ্রীলঙ্কা দল ৮ মে ঢাকা এসে ৯ মে অনুশীলন করবে শের ই বাংলা স্টেডিয়ামে। ১০ ও ১১ মে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সাভারের বিকেএসপিতে।
১২ মে যাবে চট্টগ্রাম। ১৩ ও ১৪ মে দুই দিন অনুশীলন করে ১৫ মে খেলতে নামবে সিরিজের প্রথম টেস্ট। ২০ মে ঢাকা ফিরে ২১ ও ২২ মে দুই দিনের অনুশীলন শেষে ২৩ মে নামবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে। ২৮ মে ঢাকা ছাড়বে শ্রীলঙ্কা দল।
