| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপিএল থেকে এবাদতের বিদায়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ১৬:৪৪:০৪
ডিপিএল থেকে এবাদতের বিদায়

আজ ২১ এপ্রিল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে খেলছে শেখ জামাল ক্রিকেট ক্লাব আর রূপগঞ্জ টাইগার্স। শেখ জামালের হয়ে এই ম্যাচে মাঠে নেমেই আঘাত পেয়েছেন এবাদত, তার হাতে সেলাই লাগবে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘ডান হাতের দুই আঙ্গুলের মাঝখানে ফেটে গেছে। এভারকেয়ারে পাঠানো হয়েছে। ডাক্তার দেখার পর কয়টা সেলাই লাগবে সেটা জানাবে। তার উপর নির্ভর করবে কবে মাঠে ফিরবে। আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সমস্যা হওয়ার কথা না।’

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ খেলার জন্য ৮ মে ঢাকা আসবে লঙ্কান ক্রিকেট দল। ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। হাতে তাই সময় আছে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে তাই আশা আছে এখনও।

তবে ডিপিএল থেকে ছিটকে গেছেন এবাদত। ডানহাতি এই গতিতারকার চলতি আসরের পরের ম্যাচগুলো খেলা হবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...