| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কার সিরিজে মাঠে নামার আগে নতুন বিপদের মুখে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ১৬:৩৫:৪৫
শ্রীলঙ্কার সিরিজে মাঠে নামার আগে নতুন বিপদের মুখে বাংলাদেশ

এই আসরে দুর্দান্ত শুরুর পর দ্বিতীয় ম্যাচে নেমেই বাঁধালেন চোট। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে রুপজঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে ফিল্ডিং করতে গিয়ে ফেটে গেছে হাতের তালু।

নিজের অষ্টম ওভার বোলিং করতে এসে প্রথম বলটা নাসুম আহমেদ মারতে গেলে নিজেই ফিল্ডিং করেন। সোজা বল হাতে লেগে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় এবাদতকে। বল লেগে তালু ফেটে যাওয়ায় বাকি পাঁচ বল করেন জিয়াউর রহমান।

এবাদতের চোট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘এবাদতের ডান হাতের দুই আঙুলের মাঝে ফেটে গেছে। তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তার দেখার পর কয়টা সেলাই লাগবে সেটা জানাবে। তার ওপর নির্ভর করবে কবে মাঠে ফিরতে পারবে। আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সমস্যা হওয়ার কথা না।’

দুটি টেস্ট খেলতে আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। এই সিরিজে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম থাকছেন না সেটা আগেই জানানো হয়েছে। এবার এবাদত যদি সময় মতো না ফিরতে পারেন দলে তাতে বিপদেই পড়তে হবে দলকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...