আইপিএলে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ‘সেরা’ দুই দলের লড়াই, দেখে নিন দুই দলের একাদশ
কিন্তু আইপিএলের এই ১৫ তম আসরে গলদঘর্ম অবস্থা দুই দলেরই। টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই এখনও জয়ের খাতাই খুলতে পারেনি। অন্যদিকে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই ছয় ম্যাচে জিতেছে মাত্র একটিতে। পয়েন্ট টেবিলের তলানিতে এ দুই দলই।
এরই মধ্যে ছয় ম্যাচ হেরে বসা মুম্বাই আজ মুখোমুখি হচ্ছে ছয় ম্যাচে এক জয় পাওয়া চেন্নাইয়ের। এরই মধ্যে প্লে-অফ খেলা প্রায় অসম্ভব পর্যায়ে চলে গেছে মুম্বাইয়ের। তবু গাণিতিক সমীকরণ টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই তাদের সামনে। প্রায় একই অবস্থা চেন্নাইয়ের। তাদেরও জয়ের বিকল্প নেই।
নিজেদের ইতিহাসে এর আগে কখনও কোনো আসরের প্রথম ছয় ম্যাচে হারেনি মুম্বাই। আজকেও হারলে বিব্রতকর রেকর্ডটি আরও লম্বা হবে রোহিত শর্মার দলের। তা এড়াতে মুম্বাইয়ের আজকের একাদশে দেখা যেতে পারে পরিবর্তনের ছড়াছড়ি। বিশেষ করে বোলিং বিভাগে শক্তি বাড়ানো প্রয়োজন তাদের।
মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: ইশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, সুর্যকুমার যাদব, কাইরন পোলার্ড/টিম ডেভিড, ফাবিয়ান অ্যালেন, মুরুগান অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, রিলে মেরেডিথ ও জয়দেব উনাদকাত।
চেন্নাই সুপার কিংস একাদশ: রুতুরাজ গাইকদ, রবিন উথাপ্পা, মইন আলি, আম্বাতি রাইডু, শিভাম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, ক্রিস জর্ডান/ডোয়াইন প্রিটোরিয়াস, মহেশ থিকশানা ও মুকেশ চৌধুরী।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
