| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের কোচ হওয়ার তালিকায় বাংলাদেশের সাবেক কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ১৫:৫৫:২৭
ইংল্যান্ডের কোচ হওয়ার তালিকায় বাংলাদেশের সাবেক কোচ

এক তথ্য মতে জানা যায় যে এর আগেও ইংল্যান্ডকে কোচিং করিয়েছেন গিবসন। ২০০৭ থেকে ২০১০ সাল এবং ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই মেয়াদে ইংল্যান্ডের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করেন গিবসন।

সম্প্রতি ইসিবির নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন রব কি। ক্রিস সিলভারউডের উত্তরসূরি খুঁজে নিতে ইতোমধ্যেই উঠেপড়ে লেগেছেন তিনি। ইতোমধ্যে গিবসনের সঙ্গে নাকি যোগাযোগও করেছেন রব।

কোচ হিসেবে গিবসনের অভিজ্ঞতা দারুণ। সাম্প্রতিক সময়ে তিন বছরের চুক্তিতে ইয়র্কশায়ারের কোচিং সামলাচ্ছেন এই ক্যারিবিয়ান কোচ। এর আগে বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ হিসেবে দুই বছর কর্মরত ছিলেন তিনি।

এছাড়াও ৫৩ বছর বয়সী গিবসন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজেও কোচের ভূমিকায় কাজ করে গেছেন। তার অভিজ্ঞতা কাজে লাগাতে তাই মুখিয়ে আছে ইংল্যান্ড।

এদিকে কয়েকদিন আগেই ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন জো রুট। নতুন অধিনায়কের দায়িত্ব কাকে দেয়া হবে এ নিয়েও চিন্তা-ভাবনা চলছে ইসিবির কর্মকর্তাদের মাঝে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...