পোলার্ডের অবসর নিয়ে মুখ খুললেন ক্রিস গেইল
কায়রন পোলার্ডের এমন অবসর ঘোষণার পর টুইট করে গেইল বলেন, "বিশ্বাস করতে পারছি না আপনি আমার আগে অবসর নিয়েছেন। যাই হোক-আপনার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। আপনার সাথে খেলাটা দারুণ উপভোগ্য ছিল। আপনার পরবর্তী জীবনের জন্য শুভ কামনা।"
গত ২০ এপ্রিল, বুধবার ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড জানিয়ে দিলেন তিনি আর দেশের হয়ে খেলবেন না। তবে আইপিএলসহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন।
পোলার্ড বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের একাধিকবার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। পরিবারকে সময় দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।
২০০৭ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পোলার্ডের। ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে দেশের হয়ে ১২৩টি ওয়ানডে, ১০১টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে ৩টি সেঞ্চুরি আর ১৯টি অর্ধশতকের সাহায্যে ৪ হাজার ৭৫ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৯৭ উইকেট শিকার করেছেন।
৩৪ বছর বয়সী পোলার্ড এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন। বিশ্বক্রিকেটে মারকুটে ব্যাটার হিসেবেই তিনি বেশ পরিচিত। পাশাপাশি পেস বোলিংয়েও কার্যকরী।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনে পোলার্ড বলেন, আগামীতে যারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে, তাদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এটাই সঠিক সময়। আমার সমর্থন সব সময় ক্যারিবিয়ান দলের সঙ্গে থাকবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সম্মান জানিয়েই ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিলাম।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
