| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট বিশ্বে ইতিহাস গড়লেন এনামুল বিজয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ১৪:১১:৪৯
ক্রিকেট বিশ্বে ইতিহাস গড়লেন এনামুল বিজয়

যার ফলে এই প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফেলেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এ তারকা।

তালিকার লিস্ট 'এ' মর্যাদা পাওয়ার পর ডিপিএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল সাইফ হাসানের দখলে। ২০১৮-১৯ মৌসুমের প্রিমিয়ার লিগে ৮১৪ রান করেছিলেন তিনি। বৃআজ হস্পতিবার লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে দশম রান নেওয়ার সময় এ রেকর্ড নিজের করে নিয়েছেন এনামুল হক বিজয়।

বৃষ্টিতে ৩৩ ওভারে নেমে আসা ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেছেন বিজয়। চলতি আসরে বিজয়ের এটি নবম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। সবমিলিয়ে এখন পর্যন্ত ১২ ইনিংসে দুই সেঞ্চুরি ও সাত ফিফটিতে ৮৭৮ রান করে ফেলেছেন বিজয়। তার সামনে রয়েছে আরও তিনটি ম্যাচ।

২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ১৬ ম্যাচে তিন সেঞ্চুরি ও চার ফিফটিতে ৮১৪ রান করেছিলেন ডানহাতি ওপেনার সাইফ হাসান। একই বছর লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তিন সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে ৮০৭ রান করেন বাঁহাতি ওপেনার নাইম শেখ।

ডিপিএলের লিস্ট 'এ' মর্যাদা প্রাপ্তির পর এক আসরে ৮০০'র বেশি রানের রেকর্ড ছিল এ দুইটিই। এবার তৃতীয় ব্যাটার হিসেবে ৮০০ রানের ক্লাবে ঢুকে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডও নিজের করে নিয়েছেন বিজয়। তাও কি না মাত্র ১২ ম্যাচ খেলেই।

বিজয় ছাড়াও চলতি আসরে ৮০০ রানের সামনে দাঁড়িয়ে লেজেন্ডস অব রূপগঞ্জের নাইম ইসলাম। তিনি ১১ ম্যাচে করেছেন ৭৮২ রান। চলতি লিগে আরও বাকি রয়েছে তিন ম্যাচ। সেই তিন ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে পারলে প্রথম ব্যাটার হিসেবে এক আসরে ১ হাজার রানের ইতিহাস গড়বেন বিজয়।

উল্লেখ্য, লিস্ট 'এ' মর্যাদা পাওয়ার আগে সংরক্ষিত পরিসংখ্যানে জানা যায় প্রিমিয়ার লিগের ২০০১ সালের আসরে মোহামেডানের হয়ে ১৬ ম্যাচে ৯৪ গড়ে ১২২৭ রান করেছিলেন কেনিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ টিকোলো। এছাড়া গত শতকেও প্রিমিয়ার লিগে হাজার রানের নজির থাকার কথা শোনা যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...