| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল ব্যবধানে ম্যাচ জয়ের পরে মুস্তাফিজকে প্রশংসায় পঞ্চমুখ রিকি পন্টিং

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২১ ১০:৩৭:০২
বিশাল ব্যবধানে ম্যাচ জয়ের পরে মুস্তাফিজকে প্রশংসায় পঞ্চমুখ রিকি পন্টিং

এর পরের দুই ম্যাচে উইকেট না পেলেও অনেক কৃপণ বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান।

পরের ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ২৬ রান এবং কেকেআর এর বিপক্ষে ২১ রান দেন তিনি। কিন্তু পরের ম্যাচেই সর্বনাশ করে ফেলেন মোস্তাফিজুর রহমান। বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম তিন ওভারে সবকিছু ঠিকঠাকই ছিল ফিজের। উইকেট না পেলেও আঁটসাঁট বোলিংয়ে দিয়েছিলেন ২০ রান।

কিন্তু বেঙ্গালুরুর ইনিংসের ১৮তম ওভারে তাকে কচুকাটা করে দেন দিনেশ কার্তিক। মোস্তাফিজের ছয় বলের প্রতিটি থেকে আসে বাউন্ডারি- ৪, ৪, ৪, ৬, ৬ ও ৪। তোলেন ২৮ রান। তবে গতকাল আবারো মোটামুটি ভালো বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান।

চার ওভার বোলিং করে ২৮ রানের বিনিময়ে নিয়েছেন একটি উইকেট। তবে এবারের আসরে মোস্তাফিজের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি ঝরল দিল্লির প্রধান কোচ রিকি পন্টিংয়ের কণ্ঠে।

পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তী সাবেক অধিনায়ক রিকি পন্টিং আইপিএলের সম্প্রচারকারী দলের উপস্থাপকের সঙ্গে আলাপে বলেন, “দলের নেতৃত্বস্থানীয়দের সামনে এগিয়ে আসতে হবে। এখন পর্যন্ত (ডেভিড) ওয়ার্নার দুর্দান্ত করেছে, রিশভ (পান্ত) ভালো খেলেছে আর এক-দুই ওভার ছাড়া মোস্তাফিজও ভালো করেছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...