বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করলো বিসিবি
তবে নতুন সুচি বলছে ভিন্ন কথা। এই সুচিতে সফরকারী দলের দুই দিনের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল চট্টগ্রামে। লঙ্কান জাতীয় দল ঢাকা পৌঁছে সোজা চলে যাওয়ার কথা ছিল প্রথম টেস্টের ভেন্যু শহর চট্টগ্রামে।
এদিকে বিসিবি নতুন সূচিতে দেখা গেছে, শ্রীলঙ্কা দল ৮ মে ঢাকা এসে ৯ মে অনুশীলন করবে শের ই বাংলা স্টেডিয়ামে। ১০ ও ১১ মে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সাভারের বিকেএসপিতে। যা পূর্বের সুচিতে ছিল না।
১২ মে যাবে চট্টগ্রাম। ১৩ ও ১৪ মে দুই দিন অনুশীলন করে ১৫ মে খেলতে নামবে সিরিজের প্রথম টেস্ট
২০ মে ঢাকা ফিরে ২১ ও ২২ মে দুই দিনের অনুশীলন শেষে ২৩ মে নামবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে। ২৮ মে ঢাকা ছাড়বে শ্রীলঙ্কা দল।
