| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হঠাৎ ভক্তদের বিরাট বড় দুঃসংবাদ দিলেন পোলার্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ২২:৪৩:০৮
হঠাৎ ভক্তদের বিরাট বড় দুঃসংবাদ দিলেন পোলার্ড

ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের দুই ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।এই দায়িত্বে থাকা অবস্থায় এই অবসর নেন এই তারকা। তিনি অবসরের ঘোষণা দেওয়ায় বোর্ডকে তাই ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়ক ঠিক করতে হবে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২৩টি ওয়ানডে ও ১০১টি টি-টোয়েন্টি খেলেছেন পোলার্ড। ওয়ানডেতে ২৭০৬ রান ও ৫৫ উইকেট এবং টি-টোয়েন্টিতে ১৫৬৯ রান ও ৪২ উইকেট আছে তার দখলে। ক্যারিবীয় ক্রিকেটাররা যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মোহে জাতীয় দলকে কম গুরুত্ব দিচ্ছিলেন, তখন তিনি একইসাথে সামলেছেন জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছিলেন পোলার্ড। তবে সেখানে ভরাডুবির পর নিজেই বুঝতে পেরেছিলেন, দলে নতুন নেতা ও প্রতিনিধি প্রয়োজন। সে লক্ষ্যেই নিয়েছেন অবসরের এই সিদ্ধান্ত।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ৩৪ বছর বয়সী এই তারকা বিদায় জানানোর ঘোষণায় বলেন, ‘অনেক ভেবেচিন্তে আমি আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ১০ বছরের বালক ছিলাম যখন, তখন থেকে অন্য সবার মত আমারও স্বপ্ন ছিল ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করার। ১৫ বছরের বেশি সময় আমি ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করেছি, আমি এ নিয়ে গর্বিত।’

পোলার্ডের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল কিংবদন্তি লারার অধীনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...