| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়া: আজকের ম্যাচের শুরুর আগে দুঃসংবাদ পেলো মোস্তাফিজের দিল্লি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ১৭:৪১:৫৮
এই মাত্র পাওয়া: আজকের ম্যাচের শুরুর আগে দুঃসংবাদ পেলো মোস্তাফিজের দিল্লি

এই বিষয় এখনো অনিশ্চয়তা ঘিরে রয়েছে রিশাভ পান্টদের। পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নামার আগে প্রথম একাদশে কারা থাকবেন তা এখনও ঠিক নয়। মূলত দলের আরো কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন কি না সেই চিন্তা ঘিরে ধরেছে দিল্লি শিবিরকে। তার প্রভাব পড়তে পারে দলের খেলার উপর।

এবারের মৌসুমে খুব ভাল জায়গায় নেই দিল্লি। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতে লিগ তালিকায় আট নম্বরে রয়েছে রিশাভ পান্ট-মুস্তাফিজুর রহমানরা। প্রথম চারের লড়াইয়ে থাকতে হলে পাঞ্জাবকে হারাতেই হবে তাদের। কিন্তু গত কয়েক দিন ধরে ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। অনুশীলন করার সুযোগ পাননি তারা।

ফলে ক্রিকেটাররা মাঠে নামার জন্য কতটা তৈরি রয়েছেন তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এরই মধ্যে মিচেল মার্শ-সহ দিল্লির চার জন করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি করানো হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে। দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট কয়েক দিন আগে করোনা আক্রান্ত হন। তার কাছে রিহ্যাব করছিলেন মার্শ।

মনে করা হচ্ছে সেখান থেকেই আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। প্রথম দিকে উপসর্গ না থাকায় কোনোভাবে ধরা পড়েনি যে তিনি আক্রান্ত। চার জন আক্রান্ত হওয়ার পরেই দিল্লি ক্যাপিটালসের ম্যাচ পুনে থেকে সরিয়ে আনা হয়েছে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে।

বুধবার সকালে দিল্লির প্রত্যেক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের আরটি-পিসিআর টেস্ট করানো হয়েছে। সেই রিপোর্ট এলে তার পরে বুধবারের ম্যাচ নিয়ে কোনো সিদ্ধান্ত জানাবে বিসিসিআই। সব মিলিয়ে আইপিএলের মাঝে অন্য সমস্যায় পান্টরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...