| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইপিএলে ম্যাচ হেরে শাস্তি পেলেন লোকেশ রাহুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ১৫:৪৮:৫৭
আইপিএলে ম্যাচ হেরে শাস্তি পেলেন লোকেশ রাহুল

জানা যায় যে এই ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে রাহুলের সতীর্থ মার্কাস স্টইনিসকে সতর্ক করে দেয়া হয়েছে।

এই ম্যাচে যদিও রাহুলকে কোন ঘটনার কারণে জরিমানা করা হয়েছে তা জানাননি ম্যাচ রেফারি। কদিন আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা দিতে হয়েছিল রাহুলকে।

এদিকে এক বিবৃতিতে আইপিএলের আয়োজকরা জানিয়েছে, ‘লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলকে তাসর ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে তিনি আইপিএল-এর আচরণবিধি লঙ্ঘন করেছেন। রাহুল আইপিএল কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ান অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন।’

স্টইনিস শাস্তি পেয়েছেন জশ হ্যাজেলউডের করা ১৯তম ওভারে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে। হ্যাজেলউডের একটি বল ওয়াইড সীমানার বাইরে দিয়ে গেলেও আম্পায়ার ওয়াইড দেননি।

এরপরের বলে বোল্ড হলে স্টইনিস নিজের আবেগকে ধরে রাখতে পারেননি। গালি দিয়ে বসেন যা টিভি রিপ্লেতে স্পষ্ট শোনা গেছে। মূলত এ কারণেই তাকে সতর্ক করে দেয়া হয়েছে।

স্টইনিসের শাস্তির ব্যাপারে তারা জানিয়েছে, 'লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে মার্কাস স্টইনিসকে মুম্বইয়ের ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের সময় আইপিএলের আচরণবিধি ভঙ্গের কারণে তিরস্কার করা হয়েছে এবং তিনি তার শাস্তি মেনে নিয়েছেন।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...