চিরচেনা শেরে বাংলার সেই সবুজ গালিচাতেই মোশাররফ শেষ বিদায়
মোশাররফ হোসেন রুবেলের ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের পর মাঠে ফিরতে পারেন নি। ঘরোয়া আসর বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মিরপুরে খেলেছিলেন শেষ ম্যাচ। জাতীয় দলের জার্সিতেও মিরপুরেই তাকে শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে। সেই মিরপুরেই আজ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হলো।
শের-ই-বাংলার আকাশ ভারী তার প্রস্থানে। মাশরাফি, মাহমুদউল্লাহ, মুশফিক, এনামুল হক, আল-আমিন, শরিফুল ইসলামরা এলেন তার জানাজায়। সাবেক ক্রিকেটার আকরাম খান, নাঈমুর রহমান, খালেদ মাহমুদরাও উপস্থিত। ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস, ইফতেখার মিঠু, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরীও তাকে শেষ শ্রদ্ধা জানালেন।
অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে লাশবাহী গাড়ি মিরপুর থেকে বেরিয়ে যায়। পেছনে রয়ে যায় মোশাররফ হোসেন রুবেলের স্মৃতি। শোকে মুহ্যমান প্রতিটি হৃদস্পন্দন।
সাবেক অধিনায়ক আকরাম খান স্মৃতিচারণ করে শুধু বললেন, ‘একটা ভালো মানুষের যেসব গুণ থাকা দরকার রুবেলের সব ছিল। শৃঙ্খল জীবন। ভালো ক্রিকেট খেলতো। ভালো মানুষ। শিক্ষিত ছেলে। ভালো পরিবারের ছেলে। উদাহরণ দেওয়ার মতো একজন মানুষকে আজ আমরা হারালাম।’
উল্লেখ্য, আজ বিকেল পাঁচটায় ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুবেল। মিরপুর শের-ই-বাংলায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বারিধারায় প্রথম জানাজা হয়। রাতে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
