| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘জীবনে কিছুরই নিশ্চয়তা নাই, এই মৃত্যু তারই প্রমাণ’,রুবেলের মৃত্যুতে সাকিবের সরল স্বীকারোক্তি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ১৪:৫১:৩৪
‘জীবনে কিছুরই নিশ্চয়তা নাই, এই মৃত্যু তারই প্রমাণ’,রুবেলের মৃত্যুতে সাকিবের সরল স্বীকারোক্তি

দেশ সেরা সাকিব ভাবতেই পারেননি, এতটা দ্রুত বিদায় নেবেন মোশাররফ রুবেল। তবে কিছু করার নাই। সবই আল্লাহ পাকের লেখা বিধান। আমেরিকায় থাকা অবস্থায় নিয়মিত খবরের মাধ্যেম জানছিলেন রুবেলের আপডেট। সর্বশেষ জেনেছিলেন বাসায় ফিরেছেন সদ্য প্রয়াত রুবেল। যেখানে জানা যায়, আগের চেয়েও ভালো আছেন মোশাররফ রুবেল। কিন্তু সপ্তাহ না পেরোতেই অনাকাঙ্খিত খবর পেতে হয় সাকিবসহ সকলকেই।

সাবেক তারকা মোশাররফ রুবেলের এমন মৃত্যুতে সাকিবের সরল স্বীকারোক্তি, ‘জীবনে কিছুরই নিশ্চয়তা নাই, এই মৃত্যু তারই প্রমাণ।’

আন্তর্জাতিক ক্যারিয়ারে আট বছরের ব্যবধানে মাত্র ৫টি ওয়ানডে খেলার সৌভাগ্য হয়েছে সদ্য প্রয়াত টাইগার ক্রিকেটার রুবেলের। প্রতিটিতেই সতীর্থ হিসেবে পেয়েছেন সাকিব আল হাসানকে। নিজের সাবেক সতীর্থকে হারিয়ে সাকিব জানিয়েছেন, এই ক্রিকেটারের বিদায় দুঃখজনক।

সাকিবের ভাষ্যে, ‘খুবই দুঃখের। আমি খবর দেখছিলাম, উনি মাত্র বাসায় গেলেন, ভালো অনুভব করছেন আগের থেকেও। আমি ভাবলাম যে, না কোনো না কোনোভাবে সারভাইব করতে পারবে। আমি একজনের সাথে কথাও বলছিলাম যে, হয়ত কম বয়স দেখে সারভাইব করতে পারছে।’

‘কিন্তু হুট করে প্লেইনে যখন ছিলাম, তখন খবরটা পাই। খুবই দুঃখজনক। কিন্তু আসলে জীবনে যে কিছুরই নিশ্চয়তা নাই, সেটারই একটা প্রমাণ।’- আরও যোগ করেন সাকিব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...