| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ১৪:১৪:২২
শ্রীলঙ্কা সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সাকিব

আজ ২০ এপ্রিল, বুধবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন এই দেশ সেরা তারকা। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত গণমাধ্যমকে শ্রীলঙ্কা সিরিজে খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন মিস্টার ৭৫।

এ ব্যাপারে তিনি বলেন, ‘হ্যাঁ, এখানে সন্দেহ ছিল বলে তো আমার মনে হয় না। যদি কোনো জরুরি কিছু থাকতো তাহলে সেটা অন্য জিনিস। হ্যাঁ, অবশ্যই খেলব (শ্রীলঙ্কা সিরিজে) । যদি ওই পর্যন্ত সুস্থ থাকি অবশ্যই খেলব।’

এবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে খেলছে না সাকিবের মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফলে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি সারতে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

সাকিব আরও বলেন, ‘একদম হুট করেই সিদ্ধান্তটা নেয়া। একদম এক ঘণ্টার মধ্যেই নেয়া। চিন্তা করলাম এবার যেহেতু সুযোগ আছে আর সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজ আছে কয়েকটা ম্যাচ যদি খেলতে পারি, আমার জন্য প্রস্তুতিটা ভালো হবে।’

‘একটা গ্যাপ হয়ে গেল। প্রায় এক মাসের বিরতি হয়ে গেল যে ক্রিকেট খেলিনি। এই চারটি ম্যাচ খেলতে পারলে খেলার ভেতরে আসার একটি সুযোগ হলো। এজন্য সুযোগটা নেয়া।’

৮ মে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের। বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। এই সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৫ মে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সেই ম্যাচটি। এরপর ২৩ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। নানান দেশের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েছে দেশটি। অর্থনৈতিক অবস্থা এতোটাই খারাপ যে দেশটি এখন দেউলিয়া হওয়ার পথে। এমন অবস্থায়ও অবশ্য বাংলাদেশ সফর বাতিল করছে না শ্রীলঙ্কা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ, Live দেখবেন যেভাবে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ, Live দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বাংলাদেশ সময় ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...