| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শিরোপা জয়ের ম্যাচে দর্শক হয়ে থাকবেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ১২:০৭:১৮
শিরোপা জয়ের ম্যাচে দর্শক হয়ে থাকবেন মেসি

গত কাল ১৯ এপ্রিল, মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে পিএসজি জানায়, ‘পায়ের গোড়ালির পেছনের জয়েন্টে ব্যথার কারণে অঁজির বিপক্ষে মাঠে নামতে পারবেন না মেসি,মেসি তার বাম অ্যাকিলিস টেন্ডনে ব্যথার চিকিৎসা নিচ্ছেন। ৪৮ ঘণ্টা পর তার অবস্থা ফের পর্যবেক্ষণ করা হবে।’

গত ১৭ এপ্রিল, রোববার আগের ম্যাচে নেইমার-এমবাপ্পের গোলে মার্সেইকে হারিয়ে শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলে পিএসজি।

কিন্তু আজ বুধবার (২০ এপ্রিল) টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা মার্সেইয়েরও ম্যাচ আছে। নঁতের বিপক্ষে ম্যাচটিতে মার্সেই হারলে, আর অঁজির বিপক্ষে পিএসজি জিতলেই শিরোপা নিশ্চিত হবে মাওরিসিও পচেত্তিনোর দলের।

৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি। সমান ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। ছয় রাউন্ড বাকি থাকতে ১৫ পয়েন্ট এগিয়ে আছে প্যারিসের দলটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...