| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মোশাররফ রুবেলের পরিবারকে বিসিবির আশ্বাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ১১:১৪:৪১
মোশাররফ রুবেলের পরিবারকে বিসিবির আশ্বাস

তার পরিবারের এখন ও ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা দিয়ে রুবেলের পরিবারের পাশে থাকা হবে বলে জানিয়েছেন বোর্ডের ঊর্ধ্বতন কর্তারা।

গত ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হলে দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া চালিয়ে যেতে হয় রুবেলকে। শেষ মেস তাকে বাঁচানো যায়নি। এই ক্রিকেটের এদিকে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হয়েছে তার পরিবার। এক পর্যায়ে মাথা গোঁজার ঠাই ফ্ল্যাটটিও বিক্রির পরিকল্পনা করা হয়েছিল।

বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তিতুল্য এই ক্রিকেটারের পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বিসিবি। মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘তার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেন। আমরা সবাই যে যার জায়গা থেকে সবসময় পাশে থাকব। যেকোনো প্রয়োজনে, যেকোনো দরকারে, যেকোনো সহযোগিতায় আমরা অবশ্যই পাশে থাকব।’

বিসিবির শীর্ষস্থানীয় পরিচালক আকরাম খান জানান, বোর্ড ও ব্যক্তিগত উদ্যোগে ক্রিকেট অঙ্গন পাশে থাকবে প্রয়াত রুবেলের পরিবারের। তিনি জানান, ‘আমরা ব্যক্তিগতভাবে বলুন আর বোর্ড হিসেবে বলুন, ওর পরিবারের সাথে আছি। যত ধরনের সহায়তায় আমরা থাকব।’

জালাল ইউনুস জানালেন, বিসিবি যেকোনো ধরনের সহযোগিতা করতে সবসময় প্রস্তুত আছে। আর এই সমর্থনটুকু রুবেলের পরিবারের প্রাপ্য বলেও মনে করেন ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান। তিনি বলেন, ‘তার স্ত্রীর সাথে আমাদের যোগাযোগ আছে, বেশ কয়েক বছর ধরে বোর্ডের যোগাযোগ ছিল। তার ছেলেটা ছোট, সামনে ভবিষ্যৎ পড়ে আছে। কোনো ধরনের সমর্থন প্রয়োজন হলে আমরা প্রস্তুত। আমরা চাইব তার পরিবারকে সমর্থন দিতে। এটা আমাদের দায়িত্ব, এটা তাদের প্রাপ্য।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...