| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লঙ্কান সিরিজে সাকিবকে নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ১০:১৯:১৮
লঙ্কান সিরিজে সাকিবকে নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন বিসিবি

সাকিবকে মাথায় রেখেই দল সাজাছেন নির্বাচকরা। সাবেক স্পিনার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, সাকিবকে শ্রীলঙ্কা সিরিজের দলে না রাখার কোনো কারণ নেই।

বেশ কিছু দিন ধরেই বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। নিজের পারিবারিক কারণে সাকিব খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজে। শ্রীলঙ্কা সিরিজে তিনি খেলবেন কি না তা জানা যাবে ২-১ দিনের মধ্যে- এমনটি জানিয়েছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক রাজ্জাকের কথায় অনেকটাই স্পষ্ট- সাকিবকে নিয়েই সাজানো হবে লঙ্কা সিরিজের দল। রাজ্জাক বলেন, ‘তার না থাকার কোনো সম্ভাবনা তো দেখা যায়নি। ও তো এভেইলেবল রয়েছে। পারিবারিক সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে চলে এসেছে। শ্রীলঙ্কা সিরিজে ও খেলবে না এরকম কোনো কথা ওঠেইনি। এটা নিয়ে দ্বিধা থাকার কথা না। ও এখনও দলের মধ্যেই আছে। আমরা তো ওকে অবশ্যই বিবেচনা করব। সাকিবের মত খেলোয়াড়কে বিবেচনা না করার কোনো কারণ আছে নাকি? আমি তো মনে করি না!’

আইপিএলে গেলেও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলবেন- সাকিব এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিসিবিকে। আইপিএলে দল না পাওয়ার পর মানসিক অবসাদে সাকিব ক্রিকেট থেকে বিরতি নিতে চেয়েছিলেন। যদিও সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তবে পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়লে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরতে হয় সাকিবকে। শাশুড়ির গুরুতর অসুস্থতায় টেস্ট সিরিজে কোনো ম্যাচই খেলা হয়নি। এমনকি খেলেননি ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। ক্যান্সারে আক্রান্ত হয়ে সাকিবের শাশুড়ি কিছু দিন আগে পাড়ি দিয়েছেন অনন্তকালের পথে। সব মিলিয়ে সাকিবের সময়টা তাই কাটছে মাঠের বাইরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...