| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মিরপুরে রুবেলকে শেষ বারের মত দেখতে ভক্তদের ঢল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ০৪:২৫:৫১
মিরপুরে রুবেলকে শেষ বারের মত দেখতে ভক্তদের ঢল

গত কাল ১৯ এপ্রিল মঙ্গলবার রাত ১০টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রুবেলের দ্বিতীয় জানাজা শেষে এই তারকা ক্রিকেটারকে শেষবারের মতো দেখতে ভক্তদের ঢল নামে।

মিরপুরে এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক জালাল ইউনুস, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদা মাহমুদ সুজন। নির্বাচক হাবিবুল বাশার সুমন, আব্দুর রাজ্জাক, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।

এর আগে, বারিধারা ডিওএইচএস জামে মসজিদে বাদ এশা মোশাররফ হোসেন রুবেলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জাতীয় দলের সাবেক ক্রিকেটারকে রাতেই রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রায় তিন বছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেল মঙ্গলবার বিকেল ৫টায় নিজ বাসয় মারা যান।

এর আগে, গত ১৪ মার্চ সংকটাপন্ন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় মোশাররফ রুবেলকে। সেখানে এক মাসের মতো থেকে কিছুটা সুস্থ হয়ে ওঠেন। গত ১৭ এপ্রিল বাসায় নিয়ে যাওয়া হয়। তবে আবারও অসুস্থ হলে, এক দিন পর নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালে।

গত ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর ছিটকে পড়েন ক্রিকেট থেকে। লম্বা সময় ধরে চলা চিকিৎসা নিয়ে কিছুটা সেরে উঠলেও নতুন করে টিউমার ধরা পড়ে রুবেলের মস্তিষ্কে। যা এতটাই স্পর্শকাতর স্থানে রয়েছে তাতে শঙ্কায় পড়ে যায় ৪০ বছর বয়সী মোশাররফ রুবেলের জীবন। প্রথমবার চিকিৎসা করাতে নেওয়া হয় সিঙ্গাপুরে। ফেরার পর ক্রিকেটে ফেরার কথা চিন্তা করলেও পরে আবারও অসুস্থ হয়ে পড়ে। এবার জীবনটাই থেমে গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...