| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটার রুবেলের মিরপুরে জানাজা, দাফন করা হবে আজিমপুরে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৯ ২১:৩০:০৭
ক্রিকেটার রুবেলের মিরপুরে জানাজা, দাফন করা হবে আজিমপুরে

আজ মঙ্গলবার হুট করে শারীরিক অবস্থার অবনতি হলে রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখার সময় রুবেলের মরদেহ ইউনাইটেড হাসপাতাল থেকে মিরপুরে আনার প্রক্রিয়া চলমান।

মাত্র ৪০ বছর বয়সে মৃত্যুকে আলিঙ্গন করা এই ক্রিকেটারকে চিরদিনের জন্য সমাহিত করা হবে আজিমপুর কবরস্থানে, জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে, রাত ১০টায়।

২০১৯ সালে রুবেলের মস্তিস্কে টিউমার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণের পর বেশ খানিকটা সেরে উঠেছিলেন। ক্রিকেটে ফেরারও চেষ্টা করেছিলেন। তবে করোনা মহামারীতে থমকে যায় রুবেলের ক্রিকেটীয় কার্যক্রম। এ সময় আবারও মাথাচাড়া দিয়ে ওঠে টিউমার।

নতুন করে টিউমার ধরা পড়ার পর অবশ হয়ে যায় রুবেলের শরীরের এক পাশ। গত কয়েক মাস তাই হাসপাতালের বিছানায় কাটাতে হয়েছে তাকে। সর্বশেষ গত ১৪ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহেরও বেশি সময় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থেকে চিকিৎসা নেওয়ার পর কেবিনে রাখা হয় তাকে। চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ অবস্থায় রুবেল বাসায় ফেরেন ১৫ এপ্রিল।

তবে বাসায় থাকা অবস্থায় হুট করে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। টিউমারের জটিল চিকিৎসা কার্যক্রমের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। খাওয়াদাওয়াও ঠিকমত করতে পারছিলেন না। শেষপর্যন্ত হার মানতে হল মৃত্যুর কাছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...