| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আইপিএলে মোস্তাফিজদের দিল্লির ম্যাচ নিয়ে নতুন তথ্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৯ ১৭:৫২:৫৫
আইপিএলে মোস্তাফিজদের দিল্লির ম্যাচ নিয়ে নতুন তথ্য

পাঞ্জাব-দিল্লি ম্যাচটি পুনের পরিবর্তে অনুষ্ঠিত হবে মুম্বাইতে, তবে সেটা ম্যাচের দিন সকালে দিল্লির খেলোয়াড়দের আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল সাপেক্ষে। যদি ম্যাচটি ২০ এপ্রিল নির্ধারিত সময়সূচী অনুযায়ী না হতে পারে সেক্ষেত্রে আইপিএল গভর্নিং কমিটি ম্যাচটির জন্য নতুন সূচি ঘোষণা করবে।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার আইপিএলের একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লি ক্যাপিটালসের বেশ কয়েকজন সদস্য কোভিড-১৯ পজিটিভ হওয়ায়।

এদিকে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আইপিএল থেকে জানানো হয়েছে বুধবারের ম্যাচটি পুনের এমসিএ স্টেডিয়াম থেকে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে স্থানান্তরিত করেছে। যাতে করে দর্শক শূন্য মাঠ ও টিম বাস যাত্রার সময় কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার মিচেল মার্শ ছাড়াও ফিজিও থেরাপিস্ট প্যাট্রিক ফারহাত, ম্যাসেজ থেরাপিস্ট চেতন কুমার, ডাক্তার অভিজিৎ সালভি এবং সোশ্যাল-মিডিয়া সদস্য আকাশ মানে করোনা পজিটিভ হয়েছেন।

সোমবার দিল্লি ক্যাপিটালস এক বিবৃতি জানিয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্শকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে কোভিড পজিটিভ হলেও উপসর্গবিহীন ছিলেন মার্শ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...