| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আইপিএলে লেগ স্পিনারদের নিয়ে মুখ খুললেন মালিঙ্গা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৯ ১৬:২৮:০৯
আইপিএলে লেগ স্পিনারদের নিয়ে মুখ খুললেন মালিঙ্গা

আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন চাহাল। কলকাতার ইনিংসের ১৭তম ওভারের নিজের শেষ ওভার করতে আসেন এই লেগ স্পিনার। আর এই ওভারেই হ্যাট্রিকসহ চার উইকেট তুলে নিয়েছেন তিনি।

ব্যাট হাতে জস বাটলার ঝোড় সেঞ্চুরি করে দলের জয়ে বড় অবদান রাখলেও এদিন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরষ্কার জিতেছেন চাহাল। তিনি ৪ ওভারে ৪০ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট। আর ম্যাচ শেষে তার প্রশংসা শোনা গেছে রাজস্থান রয়্যালসের বোলিং কোচের মুখে।

মালিঙ্গা বলেন, 'লেগ স্পিনারদের উইকেট নেয়ার অনেক বিকল্প আছে। সে (চাহাল) আজকে করে দেখিয়েছে, কিভাবে উইকেট নিয়ে এক ওভারেই খেলার মোড় ঘুরিয়ে দেয়া যায়। আমি মনে করি, সে প্রামাণ করেছে, এই টুর্নামেন্টে একজন লেগ স্পিনার ম্যাচ উইনার হওয়ার সামর্থ্য রাখে।'

সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে নিয়মিত খেলেন চাহাল। আন্তর্জাতিক ক্রিকেটেও সফল তিনি। বিশেষ করে লেগ স্পিনের সঙ্গে তার গুগলি দারুণ কার্যকর। মালিঙ্গা মনে করেন, চাহালকে সামনে এগিয়ে যেতে আরও উন্নতি করতে হবে।

মালিঙ্গা বলেন, 'চাহালের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। দেশের হয়ে সে সবচেয়ে অভিজ্ঞ লেগ স্পিনার এবং এই টুর্নামেন্টেও। সে দেখিয়েছে, কিভাবে নিজের দক্ষতার ওপর নিয়ন্ত্রণ নেয়া যায়। তাকে প্রামণ করতে হবে যে, যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার জন্য সে যথেষ্ট। আরও সামনে এগিয়ে যেতে এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...