| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজঃ হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় হেড কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৯ ১৬:২১:৪২
ব্রেকিং নিউজঃ হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় হেড কোচ

রায়ান ক্যাম্পবেল শুরুতে হাসপাতালটির আইসিইউতে (ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) অবস্থান করছিলেন। জানা যায় যে তার অবস্থা ভালোর দিকেই ছিল এবং ডাক্তাররা তাকে সুস্থ করার পথেই ছিলেন। কিন্তু ১৯ এপ্রিল সকাল ৬ টায় জানা যায়, তিনি কোমায় চলে গেছেন।

জানা গেছে, ৫০ বছর বয়সী সাবেক এই অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে তার ছোটো সন্তানের সঙ্গে খেলার মাঠে খেলছিলেন।

২০১৭ সালের এপ্রিল থেকে নেদারল্যান্ডসের কোচ হিসেবে কর্মরত আছেন ক্যাম্পবেল। দলটির হয়ে নিউজিল্যান্ড সফর শেষ করে ছুটি কাটাচ্ছিলেন তিনি। ইউরোপে তার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গেই শেষ কিছুদিন কাটিয়েছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে আলো ছড়ান ক্যাম্পবেল। ১৯৯৪ সাল থেকে ২০০৬ সালের মধ্যে ৯৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পোশাকে প্রায় ৩৬ গড়ে ছয় হাজারের বেশি রান করেন তিনি।

তার এমন অবস্থায় সমবেদনা জানিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ২০০২ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে দুটি ম্যাচও খেলেন ক্যাম্পবেল। সেই সিরিজে খেলেননি অস্ট্রেলিয়ার তখনকার নিয়মিত উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...