| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাবেক ক্রিকেটার সামিউরের মৃত্যুতে বিসিবি'র নতুন কর্মসুচি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৯ ১৫:১৯:০৫
সাবেক ক্রিকেটার সামিউরের মৃত্যুতে বিসিবি'র নতুন কর্মসুচি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সাবেক জাতীয় ক্রিকেটার এবং বিসিবির আম্পায়ার ও ম্যাচ রেফারি সামিউর রহমান সামির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এই টাইগার তারকা মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৬ বছর।

সাবেক এই ক্রিকেটারের মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি শোক বার্তায় জানিয়েছে, 'সামিউর রহমান একজন ডানহাতি পেসার ও বল সুইং করার দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম ওয়ানডে দলের একজন সদস্য ছিলেন। ১৯৮৬ সালে শ্রীলঙ্কার মোরাতুওয়াতে এশিয়া কাপের পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন প্রথম ওয়ানডে ম্যাচটি। এছাড়াও বাংলাদেশের হয়ে আরও একটি ওয়ানডে খেলেন। তিনি ১৯৮২ ও এবং ১৯৮৬ সালে আইসিসি ট্রফি টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। ঢাকা লিগে, সামিউর রহমান ছিলেন অনেক বড় নাম ছিলেন। ঘরোয়া ক্রিকেটে আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ বিমান, কলাবাগান ক্রীড়া চক্র, আজাদ বয়েজ ক্লাব এবং

ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছিলেন। তিনি জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বরিশাল জেলার প্রতিনিধিত্ব করেন। তার বড় ভাই ইউসুফ রহমানও বাংলাদেশের সাবেক ক্রিকেটার। ক্রিকেটের পাশাপাশি দুই ভাই বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বাস্কেটবলও খেলেছেন।'

খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর, সামিউর রহমান বিসিবি ম্যাচ রেফারি হিসেবে ১৩৬টি প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেন। তিনি ১৭টি প্রথম শ্রেণীর এবং ১২টি লিস্ট ‘এ’ গেমে আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...