| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে বিজয়-নাঈমদের আসছে সুখবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৯ ১৪:৪০:২৩
অবশেষে বিজয়-নাঈমদের আসছে সুখবর

একইভাবে পারফরম্যান্সের দিক থেকে উড়ছেন লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলাম। তাদের এই অসাধারণ ফর্ম জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্যতা রাখে- এমনটি মনে করেন অনেকে।

এত যখন আলোচনা-সমালোচনা, তখন নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন যে, "যদিও নাঈমের বয়স এখন তার পক্ষে নেই, আবার বিজয়ের জন্য জাতীয় দলে যথার্থ জায়গা খুঁজে বের করা কঠিন। তবুও পারফরম্যান্সই যদি হয় নিজেকে প্রমাণের শেষ কথা, তাহলে তো বিজয়-নাঈমদের দলে না দেওয়ার কোনো সুযোগ নেই। "

বিজয়, নাঈমদের মত পারফর্মাররা চলে এসেছেন নির্বাচকদের রাডারে। জাতীয় দলে যখন যে ধরনের খেলোয়াড় প্রয়োজন, সে অনুযায়ী ডাকা হবে ঘরোয়া ক্রিকেটে অতিমানবীয় পারফরম্যান্স প্রদর্শন করা এই ক্রিকেটারদের। রাজ্জাক বলেন, ‘যারা ভালো খেলছে তারা সবাই তালিকাভুক্ত হচ্ছে।

ইতোমধ্যে তারা একটা তালিকার মধ্যে চলে এসেছে। যখন যে ধরনের খেলোয়াড় প্রয়োজন হবে, সে অনুযায়ী তাদের সুযোগ দেওয়া হবে। প্রত্যেক টুর্নামেন্টে একটা তালিকা তৈরি হয়।’ অনেক বেশি পারফর্মার থাকায় দলে এখন বিকল্প খেলোয়াড় আছেন, এ কারণে বেশ স্বস্তিতে আছেন নির্বাচক প্যানেল।

বিজয়-নাঈমদের ফর্ম তাই হাসি ফুটিয়েছে রাজ্জাকদের মুখে।তিনি বলেন, ‘করোনার কারণে এই তালিকা আমরা করতে পারছিলাম না, তখন অনেক কষ্ট করেছি। দল বেশ ঝামেলার মধ্য দিয়ে গেছে। কোনো খেলোয়াড় খারাপ করছে বা ইঞ্জুরিতে পড়েছে, তখন তার বিকল্প হিসেবে যথেষ্ট খেলোয়াড় আমরা পাচ্ছিলাম না। খেলা শুরু হয়েছে, এখন আশা করি এই সমস্যা আর হবে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...