| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আইপিএলে এটাই অবিশ্বাস্য হ্যাটট্রিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৯ ১২:৪৮:১১
আইপিএলে এটাই অবিশ্বাস্য হ্যাটট্রিক

ইনিংসের একই ওভারের প্রথম বলে ভেংকটেশ আইয়ারকেও আউট করে মাঠের বাহিরে পাঠান চাহাল। সব মিলিয়ে আইপিএল ইতিহাসের এটি ২১ তম হ্যাটট্রিক। রাজস্থানের পঞ্চম বোলার হিসেবে এই হ্যাটট্রিকটি করলেন চাহাল। আইপিএলের আর কোনো দলের এতোগুলো হ্যাটট্রিকের রেকর্ড নেই বলে জানা যায়। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে রাজস্থানের করা ২১৭ রানের জবাবে সমানে সমান লড়ছিল কলকাতা।

ইনিংসের ১৬ ওভারেই তারা করে ফেলে ৪ উইকেটে ১৭৮ রান। ফলে শেষ ৪ ওভারে বাকি আর মাত্র ৪০ রান। তখন রান থামানোর পাশাপাশি উইকেট নেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে বোলিংয়ে আনা হয় চাহালকে। অথচ তিনি নিজের প্রথম ৩ ওভারে দিয়ে ফেলেছিলেন ৩৮ রান। ফলে রাজস্থানের জন্য বড় এক জুয়াই ছিল এই ওভারটি।

সেই জুয়ায় একশতে একশ নম্বরই তুলে নিয়েছেন চাহাল। তিনি ওভারের প্রথম বলেই স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন দুই ওভার আগে উইকেটে আসা ভেংকটেশ আইয়ারকে। পরের দুই দেন একটি সিঙ্গেল ও একটি ওয়াইড। পরে ওভারের চতুর্থ বলে নেন ইনিংসের সবচেয়ে বড় উইকেটটি। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ বলে ৮৫ রান নিয়ে খেলতে থাকা কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার আউট হন লেগ বিফোর উইকেটে।

পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ধরা পড়েন শিভাম মাভি। ওভারের পাঁচ বলে মাত্র দুই রান দিয়ে ৩ উইকেট নিয়ে তখন আকাশে উড়ছেন চাহাল। তবু বাকি ছিল আরও চমকের। হ্যাটট্রিক বলে তিনি প্যাট কামিন্সকে কট বিহাইন্ড করেই মাতেন উন্মাতাল উদযাপনে। মাত্র দুই রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচটি রাজস্থানের দিকে এনে দেন চাহাল।

মাখায়া এনটিনি ও প্রবীন তাম্বের পর কলকাতার বিপক্ষে তৃতীয় বোলার হিসেবে আইপিএলে হ্যাটট্রিক করলেন চাহাল। এছাড়া অজিত চান্দিলা, প্রবীন তাম্বে, শেন ওয়াটসন ও শ্রেয়াস গোপালের পর রাজস্থানের পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি দেখালেন তিনি। রাজস্থানের ৭ রানের জয়ে চাহালের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...