বিশেষ কারনে সিঙ্গাপুর যাচ্ছেন শরিফুল
তবে অবশেষ এই প্রশ্নের উত্তর অজানা থাকল না। গোড়ালির চোট সেরে উঠলেও তিনি ভুগছেন অন্য একটি শারীরিক সমস্যায়। সেটার চিকিৎসা করাতেই সিঙ্গাপুর যেতে হবে শরিফুলকে।
চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ না খেলেই তাসকিনের সঙ্গে দেশে ফিরে আসেন শরিফুল। তার গোড়ালির চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আপাতত গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার লাগবে না। ভিন্ন যে শারীরিক সমস্যা ভুগছেন, সেটা হলো উইরিনাল সমস্যা। ডাক্তার দেবাশীষ চৌধুরীই জানিয়েছেন, শরিফুলের ইউরিনালে অস্ত্রোপচার করতে হবে এবং সে জন্য যেতে হবে সিঙ্গাপুর।
মিরপুরে সংবাদমাধ্যমের সামনে শরিফুল বলেন, ‘২৫-২৬ (এপ্রিল) এর মধ্যে আমরা সিঙ্গাপুর যাব। তারপর সার্জারি হবে। আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠবো।'
অস্ত্রোপচারের পর বোঝা যাবে, শরিফুলের মাঠে ফিরতে কত সময় লাগতে পারে। শরিফুল বলেন, ‘চেষ্টা থাকবে সুস্থ দ্রুত মাঠে ফেরার।’
শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকায় আসবে শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল। দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম ম্যাচ শুরু হবে ১৫ মে চট্টগ্রামে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ মে ঢাকায়।
সিরিজে পাওয়া যাবে কিনা জানতে চাইলে শরিফুল বললেন, ‘দেখা যাক এখন অপারেশনের পর দেখা যাবে কত সময় লাগে। চেষ্টা থাকবে তাড়াতাড়ি সুস্থ হওয়ার।'
এদিকে ইনজুরি থেকে সেরে উঠতে তাসকিনকে ইংল্যান্ড পাঠানো হবে বলে জানা গেছে। এরই মধ্যে ইংল্যান্ডের ভিসার জন্য তার পাসপোর্ট জমা দেয়া হয়েছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
