হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলে শেষ হলো চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল ম্যাচ
দুই দলের মধ্যকার টুর্নামেন্টের ফাইনালে এদিন ম্যাচের শুরুতেই তৃতীয় মিনিটে আর্জেন্টিনা যুবাদের বিপক্ষে এগিয়ে যায় ব্রাজিলের যুবারা। আসরের এই ম্যাচে সমতায় ফিরতে খুব বেশি সময় লাগেনি। ১৩ মিনিটেই ব্রাজিলের জালে বল পাঠিয়ে ১-১ সমতায় আসে। ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে ৩৯ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল।
ব্রাজিলের যুবারা দারুণ সুযোগে লিডটা ২-১ করে নেয়। এরপর পুরো ম্যাচে আর কোন গোলের দেখা পায়নি কোন দলই। ফলে জয় পায় ব্রাজিল। টুর্নামেন্টে এ গ্রুপে ছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তারা হারিয়ে এসেছে পর্তুগাল, ফ্রান্স ও বেলজিয়ামকে৷ অন্যদিকে বি গ্রুপে থাকা ব্রাজিল পরাজিত করে মেক্সিকো, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে।
