| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বিরের দুর্দান্ত শতক ও নাবিলের ৫ উইকেটে শিরোপা জয়ের দিকে এগিয়ে গেল মাশরাফিরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৮ ১৯:১৩:৪৫
সাব্বিরের দুর্দান্ত শতক ও নাবিলের ৫ উইকেটে শিরোপা জয়ের দিকে এগিয়ে গেল মাশরাফিরা

এদিকে ৩৩ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে লিজেন্ডস অব রূপগঞ্জ। এরপর সাব্বির রহমান ও নাঈম ইসলাম তৃতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েন। ফর্মে থাকা নাঈম আজ রান তুলতে হিমশিম খেয়েছেন, ৬৭ বলে করেন ৩৩ রান। চতুর্থ উইকেটেও বড় জুটি পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ৯৫ রানের জুটি গড়েন সাব্বির ও চিরাগ জানি।

এই ম্যাচে শতক হাঁকিয়ে সাব্বির আউট হলে ভেঙে যায় চতুর্থ উইকেটের জুটি। ২০১৯ সালের পর এই প্রথম সাব্বিরের ব্যাটে আবার শতক দেখা গেল। ১১১ বলে ১২৫ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। আটটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। চিরাগ ৬৬ বলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে চারটি চার ও সাতটি ছক্কা।

নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করে লিজেন্ডস অব রূপগঞ্জ। মাশরাফি বিন মুর্তজা করেন ১৫ বলে ১৭ রান। রূপগঞ্জ টাইগার্সের পক্ষে দুইটি উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রূপগঞ্জ টাইগার্স। দলীয় সংগ্রহ তিন অঙ্ক ছোঁয়ার আগেই রূপগঞ্জ টাইগার্সের পাঁচ ব্যাটার সাজঘরে ফিরে যান। ষষ্ঠ উইকেটে সাদ নাসিম ও মোহাম্মদ শরিফউল্লাহ ৯২ রানের জুটি গড়েন। শরিফউল্লাহ আউট হলে ভাঙে এই জুটি। শেষ দিকে মুগ্ধ করেন ১৩ বলে ২৩ রান।

নির্ধারিত ৫০ ওভারে রূপগঞ্জ টাইগার্স থামে ২৭০ রানে। শতক হাঁকিয়ে ১১৬ রানে অপরাজিত থাকেন সাদ। লিজেন্ডস অব রূপগঞ্জ পায় ৫৫ রানের জয়। লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে নাবিল সামাদ পাঁচটি এবং সঞ্জিত সাহা দুইটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

লিজেন্ডস অব রূপগঞ্জ ৩২৫/৫ (৫০ ওভার)সাব্বির ১২৫, চিরাগ ৯৫*, নাঈম ৩৩;মুগ্ধ ২/৫০।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ২৭০/৯ (৫০ ওভার)সাদ ১১৬*, শরিফউল্লাহ ২৯, মার্শাল ২৬, মুগ্ধ ২৩*;নাবিল ৫/৪৭, সঞ্জিত ২/৩৫।

লিজেন্ডস অব রূপগঞ্জ ৫৫ রানে জয়ী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...