| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজেকে আমি একজন অলরাউন্ডার হিসেবেই মনে করি’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৮ ১৯:০৪:১৭
‘নিজেকে আমি একজন অলরাউন্ডার হিসেবেই মনে করি’

আইপিএলের এবারের আসরের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুজরাট টাইটান্সের অধিনায়কের দায়িত্ব পালন করেন রশিদ। কঠিন পরিস্থিতি থেকে ব্যাট হাতে দলকে চাঙ্গা করেন ডেভিড মিলার ও রশিদ খান।

২১ বলে ৪০ রানের ক্যামিও খেলা রশিদ জানালেন, ব্যাট হাতে অবদান রাখতে পেরে কতটা খুশি তিনি। আফগান তারকা বলেন, ‘আমি প্রথম পাঁচটা ম্যাচে একেবারেই ব্যাট করার সুযোগ পাইনি। নিজেকে আমি একজন অলরাউন্ডার হিসেবেই মনে করি এবং সেই দায়িত্বটাও পালন করতে চাই। হ্যাঁ, আমরা একজন ব্যাটার কম নিয়ে খেলেছি। তবে ছয়-সাতে নামা ব্যাটাররা দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করতে পারে। আমি নিজের ব্যাটিং দক্ষতার ওপর ভরসা রেখেছিলাম।’

নিজের ওপর রাখা আস্থার প্রমাণ দিয়ে রশিদ জয় এনে দিয়েছেন মিলারের সঙ্গ কাজে লাগিয়ে। বিধ্বংসী ইনিংস খেলে ৯৪ রানে অপরাজিত মিলারকে রশিদ বাতলে দিয়েছিলেন, কীভাবে খেলতে হবে। একইসাথে জানালেন, আইপিএলে অধিনায়কের ভূমিকা পালন করে স্বপ্নপূরণ হয়েছে তার।

রশিদ বলেন, ‘দলকে নেতৃত্ব দেওয়াটা একটা স্বপ্ন। সব মিলিয়ে এই জয়টা সেই স্বপ্নকেই অবিস্মরণীয় করে রাখল। (মিলার যখন ব্যাট করতে নামে) সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটাকে যতটা সম্ভব গভীরে নিয়ে যাব। আমরা জানতাম ৭ ওভারে ৯০ রান আমরা করতে পারব। মিলারকে বলেছিলাম- বল তোমার জোনে থাকলেই ব্যাট চালাও। আমাদের লোয়ার অর্ডারটা খুব ভালো, অনেকেই বড় শট হাঁকাতে পারে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...