| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এই মাত্র শেষ হল আবাহনী বনাম প্রাইম ব্যাংকের সুপার লিগের ম্যাচ, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৮ ১৬:২৮:০২
এই মাত্র শেষ হল আবাহনী বনাম প্রাইম ব্যাংকের সুপার লিগের ম্যাচ, দেখে নিন ফলাফল

আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। দলকে দুর্দান্ত শুরু এনে দুই ওপেনার এনামুল হক বিজয় ও শাহাদাত হোসেন দীপু। তাদের ৯৭ রানের জুটি ভাঙে দীপু আউট হলে। দীপু করেন ৫১ বলে ৩৮ রান। মুমিনুল হকের অফ-ফর্ম এখনো অব্যাহত আছে। ১২ বলে ৮ রান করে মোসাদ্দেকের বলে বিদায় নেন তিনি।

বিজয় আউট হন আরও একটি অর্ধশতক হাঁকিয়ে। তার ব্যাট থেকে আসে ৭৭ রান। ৮৫ বল মোকাবেলার পথে সাতটি চার ও তিনটি ছক্কা হাঁকান বিজয়। নাসির বিদায় নেন দ্রুতই। ১২ বলে করেন ৬ রান। ১৫৪ রানে চার উইকেট হারায় প্রাইম ব্যাংক। পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন মোহাম্মদ মিঠুন ও ইয়াসির আলি। মিঠুন ৫৯ বলে ৪৪ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি।

ইয়াসির করেন ৪৩ বলে ৪৩ রান। শেখ মেহেদী হাসান ২৭ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে প্রাইম ব্যাংক উইকেট হারায় নয়টি, সংগ্রহ করে ২৭৩ রান।

জবাব দিতে নেমে শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আবাহনীর টপ অর্ডার। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের ঘূর্ণির সামনে অসহায় হয়ে ২০ রানেই তিন উইকেট হারায় আবাহনী। তিনটি উইকেটই নেন রাকিবুল। জাকের আলি ও ডি সিলভা ০ রানে এবং নাজমুল হোসেন শান্ত ফেরেন ৪ রান করে।

৭ বলে ৫ রান করা আফিফকে শিকার করেন মেহেদী। সে পর্যন্ত একপ্রান্তে একক লড়াই চালিয়ে যাওয়া লিটন দাসকে বোল্ড করেন তাইজুল ইসলাম। লিটন করেন ৩০ বলে ২৩ রান। ৩৪ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে আবাহনী। দলের সংগ্রহ তিন অঙ্ক স্পর্শ করার আগেই আট ব্যাটার ফেরেন সাজঘরে।

আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক একাই বাকিটা সময় লড়াই করেন। অর্ধশতক হাঁকিয়েও অবশ্য তিনি হাসতে পারেননি। কারণ দল অল-আউট হয়েছে ১৩১ রানে, ম্যাচ হেরেছে ১৪২ রানের বড় ব্যবধানে। মোসাদ্দেক করেন ৫৭ বলে ৬৫ রান। ম্যাচসেরা হয়েছেন বিজয়।

আবাহনীর পক্ষে ডি সিলভা তিনটি এবং সাইফউদ্দিন দুইটি উইকেট নিয়েছেন। প্রাইম ব্যাংকের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন রাকিবুল ও নাসির এবং দুইটি করে উইকেট পেয়েছেন মেহেদী ও তাইজুল।

সংক্ষিপ্ত স্কোর

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ২৭৩/৯ (৫০ ওভার)বিজয় ৭৭, মিঠুন ৪৪, ইয়াসির ৪৩, দীপু ৩৮, মেহেদী ৩৪*;ডি সিলভা ৩/৫৭, সাইফউদ্দিন ২/৩৫, আরাফাত সানি ১/৩৭, শহিদুল ১/৬০।

আবাহনী লিমিটেড ১৩১/১০ (৩২.৪ ওভার)মোসাদ্দেক ৬৫, লিটন ২৩;রাকিবুল ৩/১৮, নাসির ৩/৩৩, মেহেদী ২/১৯, তাইজুল ২/৪২।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৪২ রানে জয়ী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...