| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ডিপিএলে সোহান-রাসুলের ব্যাটে শেখ জামালের লড়াকু সংগ্রহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৮ ১৬:০০:৫৬
ডিপিএলে সোহান-রাসুলের ব্যাটে শেখ জামালের লড়াকু সংগ্রহ

বিকেএসপির ৩ নম্বর মাঠে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৭১ রানে থেমেছে শেখ জামালের ইনিংস। জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭০ রান করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বাকি ৩৫ ওভারে করতে হবে আরও ২০২ রান।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৮ রান যোগ করেন শেখ জামালের দুই ওপেনার সাইফ হাসান ও রবিউল ইসলাম রবি। আউট হওয়ার আগে সাইফ করেন ৫৩ বলে ২৫ রান। অন্যদিকে ফিফটি হাঁকিয়ে ৬৯ বলে ৫৮ রানে থামেন রবি।

পরে ইনিংসের ৩০তম ওভারে দলীয় ১২২ রানের মাথায় ৪০ বলে মাত্র ২৪ রান করে আউট হয়ে যান ইমরুল কায়েস। সেখান থেকে মাত্র ১৯.৪ ওভারে ১৪১ রানের জুটি গড়েন নুরুল হাসান সোহান ও পারভেজ রাসুল। দুজনই হাঁকান ফিফটি।

আসরের শুরু থেকেই অলরাউন্ড পারফরম্যান্স করা রাসুলের ব্যাট থেকে আসে ৭ চার ও ২ ছয়ের মারে ৬৪ বলে ৭৩ রান। সোহান করেন ঠিক ৭৩ রান। লিস্ট এ ক্যারিয়ারের ১৪তম ফিফটি করা এই ইনিংসে ৬ চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকান এ উইকেটরক্ষক ব্যাটার।

গাজী গ্রুপের পক্ষে বল হাতে ১০ ওভারে মাত্র ৩১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার ধ্রুব শোরে। এছাড়া মারাজ মাহবুব নিলয়ের শিকার বাকি ২ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...