| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ম্যাচ শুরুর আগেই হোটেল বন্দী দিল্লীর মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৮ ১৪:৫৩:৫১
ম্যাচ শুরুর আগেই হোটেল বন্দী দিল্লীর মুস্তাফিজ

এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দলের সর্বশেষ ম্যাচে প্রতিপক্ষ ক্রিকেটারদের সাথে করমর্দন বা জড়িয়ে ধরা থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়। এরই মাঝে খবর আসে একজন সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

প্রত্যাশা ছিল, হয়ত নতুন করে আর কেউ করোনা আক্রান্ত হবেন না। তবে সেই আশায় গুঁড়েবালি। নতুন করে দিল্লীর আরও দুই সদস্যের দেহে করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে একজন ক্রিকেটারও রয়েছেন, অন্যজন সাপোর্ট স্টাফ। সব মিলিয়ে করোনা পজিটিভ মোট ৪ জন।

সেই ক্রিকেটারের নাম প্রকাশ করা না হলেও তিনি ভারতীয় নন বলে জানা গেছে। র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ চিহ্নিত হওয়ায় এবার আরটি-পিসিআর পরীক্ষা করানো হবে তার। সেই পরীক্ষায়ও পজিটিভ শনাক্ত হলে ছিটকে পড়তে হবে মাঠের বাইরে, থাকতে হবে আইসোলেশনে।

দিল্লী তাদের আগামী ম্যাচ খেলবে বুধবার (২০ এপ্রিল), পাঞ্জাব কিংসের বিপক্ষে। এই ম্যাচটি পুনেতে হওয়ার কথা ছিল। তবে দলে করোনা হানা দেওয়ায় মুস্তাফিজদের হোটেল ছাড়তে বারণ করা হয়েছে। এমনকি দলের অনুশীলনও বাতিল করা হয়েছে। সোম ও মঙ্গলবার ক্রিকেটারদের দুই দফা করোনা পরীক্ষা হবে। পাঞ্জাব ম্যাচ কোথায় হবে বা আদৌ সূচি অনুযায়ী হবে কি না, তা জানা যাবে করোনা পরীক্ষার ফলাফল যাচাইয়ের পর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...