আবারও দুর্দান্ত ইনিংস খেললেন নির্বাচকদের বিজয়ের ব্যাটিং বার্তা
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৮ ১৩:০২:৪২
গ্রুপ পর্বের খেলা শেষে ১০ ম্যাচে ৭৪৯ রান নিয়ে শীর্ষে ছিলেন নাঈম ইসলাম। কিন্তু সুপার লিগের প্রথম ম্যাচেই আবাহনীর বিপক্ষে ৮৫ বলে ৭৭ রানের দারুণ এক ইনিংস খেলে নাঈমকে ছাড়িয়ে গেলেন এনামুল হক বিজয়।
বিজয়ের বর্তমান রান ৮০৫ রান। এদিকে ডিপিএলের এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে বিজয়ের আর প্রয়োজন মাত্র ১০ রান।
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট এ মর্যাদা পাওয়ার পর এক আসরে সবচেয়ে বেশি রান করেছেন প্রাইম দোলেশ্বরের সাইফ হাসান। ২০১৮-১৯ মৌসুমে ১৬ ম্যাচে তার রান ছিল ৮১৪।
