একাদশ দুই পরিবর্তন নিয়ে পাঞ্জাবের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো দিল্লী
আইপিএলের অন্যতম শক্তিশালী দল নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের পর দিল্লী ক্যাপিটালস টানা দুই ম্যাচ হেরেছে। এরপর কলকাতার বিপক্ষে জয় পেলেও নিজেদের ৫ম ম্যাচে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ হেরে বসে দিল্লি। তাই ষষ্ঠ ম্যাচে অন্তত দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে দিল্লী।
বিশেষ করে দিল্লী ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারে রভম্যান পাওয়েল গত কয়ে ম্যাচ ধরেই নিজেকে হারিয়ে খুজচ্ছেন। নিজেদের শেষ ম্যাচেও বেঙ্গালুরুর বিপক্ষে সাজঘরে ফিরেছিলেন কোনো রান না করেই। ব্যাটিং অর্ডারে তাই দেখা দিয়েছে ঘাটতি। ফলে পাঞ্জাব কিংসের বিপক্ষে কপাল পুড়তে পারে পাওয়েলের। তার বিকল্প হিসেবে টিম শেফার্টকে আবারও সুযোগ দিতে পারে দিল্লীর টিম ম্যানেজমেন্ট।
তবে আরেক অলরাউন্ডার ব্যাটিং অর্ডারে মিচেল মার্শ নিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পাঞ্জাব কিংসের বিপক্ষে তার থাকার সম্ভাবনা রয়েছে। ডেভিড ওয়ার্নার কিংবা পৃথ্বী শ এর মত ব্যাটাররা ফর্মে থাকার কারণে অবশ্য কিছুটা দুঃশ্চিন্তা কমেছে দিল্লীর।
অপরদিকে বোলিং বিভাগেও আসতে পারে একটি পরিবর্তন। খলিল আহমেদ কিংবা শার্দূল ঠাকুরের মধ্য থেকে যেকোনো একজনকে একাদশের বাইরে রেখে ভিন্ন কৌশল সাজাতে পারে দিল্লী। এক্ষেত্রে গত আসরে রাজস্থানের হয়ে খেলা চেতন সাকারিয়াকে দেখা যেতে পারে মূল একাদশে।
পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে দিল্লী ক্যাপিটালস মাঠে নামবে আগামী ২০ এপ্রিল।
এক নজরে দেখে নেয়া যাক পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে দিল্লী ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ।
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, রিশাব পান্ত, টিম শেফার্ট, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদিপ যাদব, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
