| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অধিনায়ক রশিদ খান নয় গুজরাটের জয়ের আসল নায়ক মিলার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৮ ১০:৫৩:৪৫
অধিনায়ক রশিদ খান নয় গুজরাটের জয়ের আসল নায়ক মিলার

গতকাল রাতের ম্যাচে আগে ব্যাট করে গুজরাটের সামনে ১৭০ রানের লক্ষ্য দেয় রবীন্দ্র জাদেজার চেন্নাই। লক্ষ্য তাড়া করতে নেমে মিলারের অপরাজিত ৯৪ ও রশিদের ২০ বলে ৪০ রানের ক্যামিওতে এক বল হাতে রেখে জয় দেখে গুজরাট।

কাঙ্ক্ষিত জবাবে ব্যাট করতে নেমে গুজরাটের পক্ষে মিলার ও রশিদ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই তেমন রান করতে পারেনি। শুরুর দিকে একের পর এক উইকেট হারাতে থাকলেও মিলার অপরপ্রান্তে ছিলেন অবিচল। উইকেট পড়লেও নিয়মিত বাউন্ডারি হাঁকাচ্ছিলেন এই প্রোটিয়ান। এক পর্যায়ে ৮৭ রানে ৬ উইকেট হারিয়ে বসে গুজরাট।

এরপর অধিনায়ক রশিদকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন মিলার। যেখানে অবশ্য ২০ বলে ২ চার ও ৩ ছয়ে গড়া ৪০ রানের ক্যামিও খেলেন রশিদ। শেষের আগের ওভারে রশিদ ফিরলেও মিলার মাঠে থাকায় চিন্তামুক্ত ছিল গুজরাট শিবির।ক্রিস জর্দানের করা শেষ ওভারে ১৩ রান লাগতো গুজরাটের। সেই রান ৫ বলেই তুলে নেন মিলার।

এরমধ্যে অবশ্য একবার ক্যাচে পরিণত হন এই ব্যাটসম্যান। তবে নো বল হওয়ায় বেঁচে যান তিনি। শেষ পর্যন্ত ৮ চার ও ৬ ছয়ে ৫১ বলে অপরাজিত ৯৪ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মিলার। চেন্নাইয়ের পক্ষে ডোয়াইন ব্রাভো ২৩ রানে নেন ৩ উইকেট।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড় ও আম্বাতি রায়ডুর ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৬৯ রান তোলে চেন্নাই। ৩২ রানে ২ উইকেট হারানোর পর রায়ডু ও রুতুরাজ ৯২ রানের জুটি গড়েন। রায়ডু ফেরেন ৪৬ রান করে। অপরপ্রান্তে রুতুরাজ ৫টি করে চার-ছয়ে করেন ৭৩ রান।

শেষদিকে জাদেজার ১২ বলে ২ ছয়ে ২২ রানে লড়াকু সংগ্রহ পায় হলুদ জার্সিধারীরা। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল গুজরাট টাইটান্স। অপরদিকে ৬ ম্যাচে মাত্র ১ জয় পাওয়া চেন্নাইয়ের অবস্থান ৯।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...