| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সাকিবের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছে না বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৮ ১০:৪৪:২৪
সাকিবের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছে না বিসিবি

গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেললেও পারিবারিক অসুবিধার কারণে টেস্ট সিরিজ না খেলে দেশে ফিরে আসেন টাইগারদলের অন্যতম তারকা সাকিব। দ্বিতীয় টেস্ট খেলার কথা থাকলেও মেয়ে আলাইনা হাসান অব্রির স্কুল খুলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরতে হয় তাকে।

এদিকে শ্রীলঙ্কা বাংলাদেশে আসবে আগামী ৮ মে তে। এরপর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে থেকে। সিরিজ শুরু হতে প্রায় এক মাসের মতো সময় থাকলেও সাকিবের খেলার ব্যাপারে এখনই নিশ্চয়তা দিতে পারছে বিসিবি।

তবে জালাল ইউনুস বলেছেন, সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন কী না সেটি জানা যাবে আগামী দুই-এক দিনের মধ্যে।

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে রোববার নির্বাচক, টিম ডিরেক্টর ও বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে মিটিং শেষে জালাল ইউনুস বলেছেন, ‘এ ব্যাপারে আমি দু'একদিনের মধ্যে সাকিবের কাছ থেকে জানতে পারব। তার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, যেহেতু কিছুদিন আগে তার শাশুড়ি মারা গেছেন, সে অনেক ব্যক্তিগত সমস্যায় ছিল। সেজন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।’

সাকিবের বিষয়টি অনিশ্চিত হলেও দলের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে যে শ্রীলঙ্কা সিরিজে পাওয়া যাচ্ছে না সেটি নিশ্চিত করেছেন জালাল ইউনুস।

‘আমরা এটাকে (তাসকিনের চোট) বেশ গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে সে কনভেনশনাল ট্রিটমেন্টে আছে কিন্তু, এটায় যদি বেশি সময় লাগে... সেজন্য বিকল্প কোনও চিকিৎসা যদি থাকে, আমরা ইংল্যান্ডের কথা বলছি। যদি প্রয়োজন হয় তাকে আমরা বাইরে পাঠিয়ে দিব। শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা নেই। শরিফুলের অস্ত্রোপচার লাগবে। এজন্য তাকে পাওয়া যাচ্ছে না। তবে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যেতেও পারে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...