| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কা সিরিজে কপাল পুড়তে যাচ্ছে তাসকিন-শরিফুলের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৭ ২৩:০১:০৫
শ্রীলঙ্কা সিরিজে কপাল পুড়তে যাচ্ছে তাসকিন-শরিফুলের

আফ্রিকার পোর্ট এলিজাবেথ টেস্টের আগে দেশেও ফিরেছিলেন টাইগার তারকা তাসকিন। দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের পরামর্শে বিশ্রামে রয়েছেন তাসকিনের। কিন্তু তাতে লাভ হল না কোন। সপ্তাহ খানের বিশ্রাম বাকি থাকা তাসকিনকে নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা।

এদিকে কাঁধের ইনজুরির কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে তাসকিনকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্রাম শেষে প্রয়োজন হলে বিদেশেও পাঠানো হতে পারে তাসকিন। সেক্ষেত্রে ডানহাতি এই পেসারকে পাঠানো হতে পারে ইংল্যান্ডে। শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত আরেক পেসার শরিফুল ইসলামও।

অনুশীলনের সময় গোড়ালিতে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট খেলতে পারেননি তরুণ এই পেসার। তাসকিনের সঙ্গে তাকেও দেশে পাঠানো হয়েছিল। শ্রীলঙ্কা সিরিজের আগে শরিফুলের চোট কাটিয়ে সম্ভাবনা কম বলেই তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘তাসকিন ও শরিফুলকে পাওয়া যাবে কীনা এ নিয়ে সন্দেহ আছে। কারণ তাসকিনের একটা কাঁধের ইস্যু আছে। আমরা শীঘ্রই তাকে বাইরে পাঠাতে পারি। মানে যত তাড়াতাড়ি সম্ভব, আমরা এটাকে প্রপারলি এড্রেস করছি।’

‘অলরেডি সে কনভেনশনাল ট্রিটমেন্টে আছে। কিন্তু এটায় যদি বেশি সময় লাগে, এটার জন্য যদি বিকল্প কোনো চিকিৎসা থাকে সেটার জন্য আমরা ইংল্যান্ডে কথা বলছি। যদি প্রয়োজন পড়ে তাকে আমরা বাইরে পাঠিয়ে দিব। সার্জারি কীনা আমরা বলতে পারছিনা। সার্জারির পর্যায়ে নাই, এটা চিকিৎসকরা ভালো বলতে পারবে। শ্রীলঙ্কা সিরিজে সম্ভাবনা নাই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...