বুমরাহ বা কামিন্স নয়, সেরা বোলারের নাম প্রকাশ করলেন বাবর
সাম্প্রতি বেশ কয়েক বছর ধরে আইসিসি বোলারদের র্যাঙ্কিংয়ে (টেস্টে) অনেকদিন ধরেই রাজত্ব করে আসছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক কামিন্স। তালিকায় ৯০১ রেটিং নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছেন। সেরা পাঁচেই রয়েছেন বর্তমান বিশ্বে যাদের সেরা মানা হয় তাঁরাই।
এর মধ্যে সম্প্রতি সময়ে টেস্ট র্যাঙ্কিং চারে উঠে এসেছেন পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডেতে সাত ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দশে রয়েছেন। বাবরের কাছে প্রশ্ন রাখা হয়েছিল বর্তমানে তাঁর চোখে কে সেরা বোলার? বাবর বেছে নিয়েছেন শাহিনকেই।
“শাহিন আমার কাছে এক নম্বর বোলার। একসময় সে র্যাঙ্কিংয়েও প্রথম স্থানে থাকবে। সে যেভাবে পরিশ্রম করে এবং পারফর্ম করছে, এতে ক্যারিয়ারে সে আরও অনেক দূর এগিয়ে যাবে।”
কামিন্স, বুমরাহ, রাবাদাদের ছেড়ে শাহিনকে বেছে নেওয়ারও কারণ রয়েছে। আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন শাহিন। বিশেষ করে নতুন বলে অনেক কার্যকর এ বাঁহাতি পেসার। দলকে শুরুতেই উইকেট এনে দেওয়ার সক্ষমতাই বাকিদের চেয়ে বাবরের চোখে এগিয়ে আছেন শাহিন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
