| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২৪ বছর পর ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৭ ১৭:৫২:৩১
২৪ বছর পর ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ

শেষমেশ টাইগারদের আক্ষেপ পূরণের একটা সুযোগ আসছে এবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানালেন, ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দুটো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ এবং সেটা ২০২৭ সালে।

বিসিবির প্রস্তাবিত বিষয়টা যদিও এখনও ব্যাপারটা প্রাথমিক আলোচনার পর্যায়ে আছে। আইসিসির সর্বশেষ সভায় সফরের ব্যাপারে সম্মতি দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ২০২৬ সালে অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে। পরের বছর হবে ফিরতি সফর।

এফটিপিতে (ফিউচার ট্যুর প্রোগ্রাম) বাংলাদেশের সম্ভাব্য সিরিজ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে এখনো কথা হচ্ছে। নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে। আমরা আশা করছি ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব। অস্ট্রেলিয়ায় ২০২৭ সালে দুটো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। এখনো নিশ্চিত হয়নি। ২০২৬ সালে ওরা আসবে।’

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান যোগ করেন, ‘অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ তো আছেই। কিছু কিছু সিরিজ মোটামুটি নিশ্চিত হয়েছে, পরে আপনারা জানতে পারবেন।’

আপাতত আলাপ আলোচনায় বাংলাদেশের এফটিপিতে ৪০ টেস্ট, ৭০টি ওয়ানডে আর ৭৬টি টি-টোয়েন্টি খেলার সূচি প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। তবে সেটা বদল হতে পারে।

জালাল ইউনুস জানান, ‘আলাপ আলোচনা করে যেগুলো চূড়ান্ত করেছি এর মধ্যে ৪০+ টেস্ট , ৭০+ ওডিআই, ৭৬+ আছে টি-টোয়েন্টি। হতে পারে এখান থেকে কিছু বদল হতে পারে। এইগুলো আইসিসি ইভেন্টের বাইরে। এরপর আইসিসির ইভেন্ট তো আছেই। এর মধ্যে ট্রাইনেশন সিরিজও খেলতে পারি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...